সন্দ্বীপে জলবায়ু পরিবর্তনের ফলে স্বাস্থ্যগত ঝুঁকি মোকাবিলা ও প্রতিরোধ বিষয়ক ওয়ার্কসপ
সন্দ্বীপে জলবায়ু পরিবর্তনের ফলে স্বাস্থ্যগত ঝুঁকি মোকাবিলা ও প্রতিরোধ বিষয়ক ওয়ার্কসপ অনুষ্ঠিত হয়েছে।
২৩ জুন সকাল ১১ টায় হারামিয়া ২০ শয্যা বিশিষ্ট হাসপাতাল এর সন্মেলন কক্ষে ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচি এর আওতায় জলবায়ু পরিবর্তনের ফলে স্বাস্থ্যগত ঝুঁকি মোকাবিলা ও প্রতিরোধ বিষয়ক উক্ত ওয়ার্কসপ অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মশালা উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মানস বিশ্বাস।অতিথি বক্তা হিসাবে বক্তব্য রাখেন ডেন্টাল সার্জেন্ট ডাক্তার জাহিদুল মাওলা ও এসডিআই ও কোস্ট ফাউন্ডেশনের পার্টনারশীপে পরিচালিত সিসিআর প্রজেক্টের কমিউনিটি মোবিলাইজার ও সাংবাদিক বাদল রায় স্বাধীন।
কর্মশালার শুরুতে ব্রাক স্বাস্থ্য প্রকল্পের প্রোগ্রাম অফিসার মনির উদ্দিন মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে প্রকল্পের লক্ষ্য উদ্দেশ্য তুলে ধরেন। এরপর সন্দ্বীপ উপজেলা স্বাস্থ্য বিভাগের TLCA মোঃ রাসেল উক্ত প্রকল্পের কার্যক্রমের উপর বিস্তারিত আলোচনা করেন।
সভায় বক্তারা জলবায়ু পরিবর্তনের ফলে স্বাস্থ্যগত ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি, স্বাস্থ্যসেবা সহজপ্রাপ্য করা, পরিবেশ সংরক্ষণ ও স্বাস্থ্যবান্ধব অভ্যাস গড়ে তোলা বিষয়ক নানামুখী দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
এ সময় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব জনস্বাস্থ্যের উপর সরাসরি প্রভাব ফেলেছে। এই প্রেক্ষাপটে স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলায় জনসচেতনতা বৃদ্ধি, সহজ প্রাপ্য স্বাস্থ্যসেবা নিশ্চিতকরন, পরিবেশ সংরক্ষণ ও স্বাস্থ্যবান্ধব জীবনযাপন গড়ে তোলা অত্যন্ত জরুরী।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান