খুলনায় জাপানে নার্স ও কেয়ারগিভার নিয়োগ নিয়ে সেমিনার অনুষ্ঠিত
বাংলাদেশি নার্স ও কেয়ারগিভারদের জাপানে কর্মসংস্থানের সুযোগ নিয়ে খুলনায় একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
ওয়ার্ক ইন নিপ্পন” এবং জাপানের “কোকোরোজাশি লিমিটেড” যৌথভাবে এই সেমিনারের আয়োজন করে।
সোমবার (২৩ জুন) দুপুরে নিউ সিটি নার্সিং ইনস্টিটিউটে এ সেমিনারটি অনুষ্ঠিত হয়। সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইওর ব্রাইট জাপানি কোম্পানির সিইও মিওয়া ইয়ামাশিতা এবং কোকোরোজাশি লিমিটেডের চেয়ারম্যান ওকাবায়শি কুনিয়াকি।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বক্তারা বলেন, জাপানে স্বাস্থ্যসেবা খাতে দক্ষ নার্স ও কেয়ারগিভারের চাহিদা দ্রুত বাড়ছে। বাংলাদেশের নার্সিং শিক্ষার্থীরা তাদের পেশাগত যোগ্যতা, কঠোর পরিশ্রম ও মানবিক গুণাবলির জন্য আন্তর্জাতিক পরিমণ্ডলে ব্যাপকভাবে প্রশংসিত। আমরা বিশ্বাস করি, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও সম্প্রদায় উন্নয়নে বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশের উন্নয়নে ইতিবাচক প্রভাব রাখা সম্ভব। এই সেমিনার সেই লক্ষ্যেই একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
এছাড়া সেমিনারে জাপানে কাজের পরিবেশ, প্রশিক্ষণ, ভাষা শিক্ষা, কর্মসংস্থানের সুযোগ ও অভিবাসন প্রক্রিয়া সম্পর্কেও বিস্তারিত তথ্য তুলে ধরা হয়।
সেমিনারে স্থানীয় নার্সিং ছাত্রছাত্রী, শিক্ষকমণ্ডলী, পেশাজীবী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
টাঙ্গাইলে দেশীয় ফল নিয়ে উৎসব করলো বাতিঘর আদর্শ পাঠাগার
গরমে ছটফটানি আর অন্ধকারের মাঝে রোগীর সেবা
যুব মহিলা লীগ নেত্রীর হানিট্র্যাপের শিকার বিএনপি নেতা, ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল
চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের মাতার ইন্তেকাল, সর্বস্তরের মানুষের গভীর শোক
জুড়ীতে ব্রাকের উদ্যোগে স্বপ্নসারথী কিশোরীদের মাঝে হাঁস-মুরগি বিতরণ
চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত: র্যালি ও আলোচনা সভায় মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়
জয়পুরহাটে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত
দর্শনায় উপড়ে পড়ল শতবর্ষী বটগাছ, ৩ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক
রৌমারীতে ইমারত নির্মান শ্রমিক ইউনিয়রে সদস্যদের নিয়ে বকুল হোসেনের নির্বাচনিয় উঠন বৈঠক
সাভারে ছাত্রদল নেতা কতৃক সনাতন ধর্মাবলম্বী কিশোরকে অপহরণ করে পৈশাচিক নির্যাতন
চরজব্বর ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান
মেহেরপুরে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে র্যালি ও আলোচনা সভা