সন্দ্বীপে রিফাত হত্যা মামলায় ‘মিথ্যা আসামি’ নিয়ে বিএনপির স্মারকলিপি
সন্দ্বীপে রিফাত হত্যা মামলায় বিএনপির একাধিক নেতাকর্মীকে ষড়যন্ত্রমূলকভাবে মামলায় জড়ানো হয়েছে—এমন অভিযোগ তুলে উপজেলার সব ইউনিয়নের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা একযোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার অফিসার ইনচার্জের (ওসি) কাছে স্মারকলিপি প্রদান করেছেন।
সোমবার (২৩ জুন) সকালে উপজেলা চত্বরে ইউএনও ও ওসির কার্যালয়ে পৃথকভাবে এসব স্মারকলিপি হস্তান্তর করা হয়। এতে সারিকাইত, মগধরা ও অন্যান্য ইউনিয়নের বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদকসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, রিফাত হত্যা মামলায় শওকত আলী রাজু (১ নম্বর আসামি), মো. আলমগীর (৫ নম্বর আসামি) এবং মো. ফুলমিয়া, মো. জাবেদ, ওমর ফারুক সুমন, মো. দিলদার হোসেন রিপন, মো. রুবেল, মো. জাহাঙ্গীর, মো. ইলিয়াসসহ আরও কয়েকজন নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। শুধুমাত্র রাজনৈতিক পরিচয়ের কারণে একটি পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ হিসেবে এ ঘটনা ঘটেছে বলে দাবি করেন তারা।
নেতৃবৃন্দ বলেন, অভিযুক্তদের কারো সঙ্গেই মামলার প্রকৃত ঘটনার কোনো সংশ্লিষ্টতা নেই। রাজনৈতিক হয়রানি ও ভিন্ন মত দমন করতেই এই মিথ্যা মামলা দায়ের করা হয়েছে, যা ন্যায়ের পরিপন্থী।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন— মাষ্টার আবুল কাশেম, নিঝুম খান, গাজী মো. হানিফ, ফখরুল ইসলাম, হাসানুজ্জামান মামুন, সফিকুর রহমান, সালাউদ্দিন চৌধুরী, মাহফুজুর রহমান ঝন্টু, আবদুর রহিম, আবুল কালাম আজাদ, মো. সামছুদ্দিন মেম্বার, সাহাদাত হোসেন, মো. মহিউদ্দিন বাহাদুর, আলমগীর হোসেন মেম্বার, দেলোয়ার হোসেন ফুলমিয়া, মো. ফরিদ, ইউসুফ আলী মেম্বার, ইসমাইল হোসেন মেম্বার, আনোয়ার হোসেন রিপন, মো. আলাউদ্দিন, আলহাজ্ব সোলাইমান বাদশা, মো. ইদ্রিস আলম, মো. হুমায়ুন কবির, মো. ইব্রাহীম রাজু, আবদুর রহিম চেয়ারম্যান, হুমায়ুন কবির বাহার, হাজী নিজাম উদ্দীনসহ অনেকে।
নেতারা জানান, অবিলম্বে এই মামলার মিথ্যা আসামিদের অব্যাহতি দিতে হবে। অন্যথায় বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলেও তারা হুঁশিয়ারি দেন। তারা ন্যায়বিচার নিশ্চিত করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।
এমএসএম / এমএসএম
কাউনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও র্যালি
রাতে ঘুমাতে গেলেন ঘরে, সকালে বিবস্ত্র লাশ মিলল সুপারিবাগানে
টাঙ্গাইলে বিনামূল্যে ৩ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন ও হুইল চেয়ার বিতরণ
কুড়িগ্রামে গ্রামীণ খেলাধুলায় মেতে উঠল সব বয়সী মানুষ, ফিরল শৈশবের স্মৃতি
চিলমারীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত
কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী
ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত
সিংড়ায় শশুর কর্তৃক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, লজ্বায় আত্নহত্যা
মান্দায় জাতীয় সমবায় দিবস পালন
কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী
উল্লাপাড়ায় আমজাদের মৃত্যু ঘিরে রহস্য, হত্যার অভিযোগে আদালতে মামলা
গোপালগঞ্জে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত