ঢাকায় লাইট অফ হোপের আয়োজনে স্টার্টআপ ফাউন্ডারদের মিলনমেলা
লাইট অফ হোপ ভেঞ্চারস-এর আয়োজনে এবং ইন্টারঅ্যাকটিভ কেয়ারস-এর সহযোগিতায় ঢাকায় অনুষ্ঠিত হয়েছে এক বিশেষ লার্নিং, মেন্টরিং ও নেটওয়ার্কিং ইভেন্ট। এতে অংশ নেন দেশজুড়ে ১৭০-এর বেশি স্টার্টআপ ফাউন্ডার ও উদ্যোক্তা।
ইভেন্টটি উদ্যোক্তাদের মধ্যে পারস্পরিক শেখা, পরামর্শ গ্রহণ এবং যোগাযোগ সম্প্রসারণের সুযোগ তৈরি করে দেয়। উদ্যোক্তা সংস্কৃতির বিকাশ এবং উদ্ভাবনী ধারণা বাস্তবায়নে সহায়ক হতে এই আয়োজন বড় ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন আয়োজকরা।
দিনব্যাপী এই আয়োজনে স্টার্টআপ ইকোসিস্টেম, ফান্ডিং, স্কেলআপ ও ব্র্যান্ডিংসহ নানা বিষয়ে প্যানেল আলোচনা, ওয়ার্কশপ এবং মেন্টরিং সেশন পরিচালিত হয়।
আয়োজক প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতে নিয়মিতভাবে এমন ইভেন্ট আয়োজন করে উদ্যোক্তাদের একটি শক্তিশালী নেটওয়ার্ক তৈরির প্রচেষ্টা অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
এনআরবিসি ব্যাংকের বরিশাল জোনের টাউন হল মিটিং অনুষ্ঠিত
বাংলাদেশের ফুটবলকে এগিয়ে নিতে নিজস্ব ‘মেসি’ জামাল ভূঁইয়ার সাথে হাত মেলালো অপো
‘আমাদের বছর কুড়ি’: ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম, মিডিয়া ও যোগাযোগ বিভাগের ২০ বছর পূর্তি
সাশ্রয়ী মূল্যে বিশেষ সুবিধাসহ টেলিটকের ‘পেশাজীবী প্যাকেজ’ উদ্বোধন
এনআরবিসি ব্যাংকের আয়োজনে প্রকাশ্যে ঋণ পেলেন বাগেরহাটের মৎস্যজীবীরা
আনসার মহাপরিচালকের উদ্বোধনে ৫২০ নারী ভিডিপির সদস্যের জাপানি ভাষা প্রশিক্ষণ শুরু, লক্ষ্য বৈশ্বিক কর্মসংস্থান
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক রোবোটিক রিহ্যাবিলিটেশন প্রশিক্ষণ শুরু
গবেষণা, উদ্ভাবন ও মেধাস্বত্ব সুরক্ষায় ইউএপি-ডিপিডিটির সমঝোতা স্মারক সই
কমিউনিটি ব্যাংকে পরিশোধ করা যাবে পল্লী বিদ্যুতের বিল বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সঙ্গে কমিউনিটি ব্যাংকের চুক্তি
‘অর্থ আইন-২০২৬: নতুন করনীতি, আয়কর ও ভ্যাট আইনের বাস্তব প্রয়োগ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
টেকনাফে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও গান পাউডার উদ্ধার
হযরত শাহজালালে ‘প্রোটোকল বাণিজ্য’: ভোগান্তিতে সাধারণ যাত্রী, প্রশ্নের মুখে সেবার মান