নাবিকদের সাইন অন/অফ কার্যক্রমে শতভাগ ডিজিটালাইজেশন : ‘ই-আর্টিকেল’ সেবার উদ্বোধন
বাংলাদেশি নাবিকদের জাহাজে যোগদান ও নিষ্কৃতি (সাইন অন ও সাইন অফ) কার্যক্রমে শতভাগ ডিজিটালাইজেশন নিশ্চিত করতে আজ চালু করা হলো ‘ই-আর্টিকেল’ সেবা।
নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর মোঃ শফিউল বারী (এনডি), এনডিসি, পিএসসি, বিএন-এর নির্দেশনা ও প্রত্যক্ষ তত্ত্বাবধানে, চীফ নটিক্যাল সার্ভেয়ার ও আইসিটি শাখার সহযোগিতায় এ ডিজিটাল সেবা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
উল্লেখ্য, দেশের প্রায় ২০ হাজার নাবিকের সাইন অন/অফ প্রক্রিয়া এতদিন চট্টগ্রামে অবস্থিত সরকারি সমুদ্র পরিবহন অফিসে গিয়ে স্বশরীরে করতে হতো, যা সময়সাপেক্ষ ও ব্যয়বহুল ছিল। বহুদিন ধরেই নাবিক, অফিসার ও নাবিক রিক্রুটিং এজেন্টদের দাবি ছিল—এ প্রক্রিয়া অনলাইনে নিয়ে আসার।
অবশেষে সেই দাবি বাস্তবে রূপ পেয়েছে ‘ই-আর্টিকেল’ সফটওয়্যার চালুর মাধ্যমে। এখন থেকে কোনো প্রকার শারীরিক উপস্থিতি ছাড়াই অনলাইনে এ কার্যক্রম সম্পন্ন করা যাবে। এতে সময় ও খরচ কমবে, এবং সেবা আরও সহজ ও সচ্ছল হবে।
নৌপরিবহন অধিদপ্তর ইতোমধ্যেই মোট ২৩টি ই-সার্ভিসের মাধ্যমে নাবিকদের বিভিন্ন ডিজিটাল সেবা দিয়ে আসছে। নতুন এই উদ্যোগ ডিজিটাল বাংলাদেশ নির্মাণে এক উল্লেখযোগ্য মাইলফলক বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এমএসএম / এমএসএম
আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত
সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত
ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী
বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ
দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি
টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল
শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ
ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ
সংস্কৃতির মিলনমেলায় তিন দিনের বর্ণাঢ্য আয়োজন, শেষ হলো SEU Cultural Fest Season 3
পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো
বেলকুচিতে যমুনার তীরে জমজমাট ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা সম্পন্ন