সুনামগঞ্জে প্রবাসী রুবেলের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের অভিযোগ
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় পুলিশের মিথ্যা মামলায় গ্রেপ্তার হয়ে জেলহাজতে পাঠানো হয়েছে ইউরোপপ্রবাসী আরাফাত রুবেলকে। এই ঘটনায় তার পরিবার স্থানীয় প্রশাসন, জেলা পুলিশ ও পুলিশের সদর দপ্তরে অভিযোগ জানিয়েছেন এবং রুবেলের মুক্তি দাবি করেছেন।
রুবেলের স্ত্রী ফারহানা জাহান জানান, তার স্বামী দীর্ঘদিন ধরে রোমানিয়ায় কর্মরত ছিলেন এবং চলতি বছরের ২১ এপ্রিল পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দুই মাসের ছুটিতে দেশে ফেরেন। অথচ জামালগঞ্জ থানায় দায়ের করা ১০ ফেব্রুয়ারির একটি মামলায়—যার নম্বর ০৯, আইন ‘অপরাধ (বিশেষ) প্রবিধান ১৯৭৪’-এর ১৫(৩)/২৫উ ধারায় করা হয়েছে—রুবেলের নাম না থাকা সত্ত্বেও তাকে গত ১৬ জুন গ্রেপ্তার করে পুলিশ।
ফারহানার অভিযোগ, রুবেল দেশের বাইরে থাকলেও ‘জুলাই-আগস্ট আন্দোলন’ চলাকালীন ফেসবুকে ছাত্রদের আন্দোলনের পক্ষে এবং সরকারের সমালোচনায় পোস্ট করায় তাকে টার্গেট করা হয়। দেশে ফেরার পর জামালগঞ্জ থানার এসআই পংকজ ঘোষ তার কাছে মোটা অঙ্কের ঘুষ দাবি করেন। ঘুষ দিতে অস্বীকৃতি জানালে তাকে মিথ্যা মামলায় জড়িয়ে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, তার স্বামী কখনো কোনো সরকারবিরোধী ষড়যন্ত্রে জড়িত ছিলেন না, এমনকি মামলার সময় দেশে ছিলেন না বলেও অভিযোগপত্রে উল্লেখ রয়েছে। এখন তাকে মিথ্যা মামলায় জড়িয়ে পরিবারকে হেনস্তা করা হচ্ছে। পুলিশ নানাভাবে ভয়ভীতি ও হুমকিও দিচ্ছে।
এ বিষয়ে সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার বলেন, নিরপরাধ কাউকে হয়রানির সুযোগ নেই। অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে অতিরিক্ত পুলিশ সুপারকে নির্দেশ দেওয়া হয়েছে।
রুবেলের পরিবার এখন সুবিচারের আশায় জেলা প্রশাসক, পুলিশ সুপার ও আইজিপির কাছে আবেদন করেছে। তারা চান, প্রকৃত তদন্তের মাধ্যমে একজন প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাকে মিথ্যা মামলার কালো ছায়া থেকে মুক্তি দেওয়া হোক।
এমএসএম / এমএসএম
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত