ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

ন্যাশনাল ব্যাংকে সুশাসন ও নৈতিকতা বিষয়ক কর্মশালায় ড. সলিমুল্লাহ খান


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ২৫-৬-২০২৫ দুপুর ৩:৬
 ২৪ জুন মঙ্গলবার ন্যাশনাল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটে ‘Good Governance, Ethics & Integrity in Corporate Environment & Personal Life’ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয় । কর্মশালায় সেশন পরিচালনা করেন বাংলাদেশের প্রখ্যাত শিক্ষাবিদ, লেখক ও অগ্রগণ্য বুদ্ধিজীবী ডঃ সলিমুল্লাহ খান, প্রফেসর, নর্থসাউথ বিশ্ববিদ্যালয়।
ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) ইমরান আহমেদ উক্ত কর্মশালা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ইনচার্জ) কাজী কামাল উদ্দিন আহমেদ, মোঃ আব্দুর রহিম ও মোঃ মেশকাত-উল-আনোয়ার খান । এসময় আরো উপস্থিত ছিলেন ন্যাশনাল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ শাহ্ সৈয়দ রাফিউল বারী। এছাড়াও কর্মশালায় ব্যাংকের প্রধান কার্যালায় থেকে বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও অফিসারগন উপস্থিত ছিলেন এবং ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে আঞ্চলিক প্রধানগন, বিভিন্ন শাখা ব্যবস্থাপক ও অফিসারগন অংশগ্রহন করেন।
অত্যন্ত প্রাণবন্ত এই কর্মশালায় ড. সলিমুল্লাহ খান কর্পোরেট পরিবেশের পাশাপাশি ব্যক্তিগত জীবনেও সুশাসন, নৈতিকতা ও সততার গুরুত্ব নিয়ে গভীর ও অন্তর্দৃষ্টিপূর্ণ আলোচনা করেন। এছাড়াও তিনি অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্ন ও মন্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং প্রতিটি বিষয়ে যুক্তিসম্মত ও স্পষ্ট ব্যাখার মাধ্যমে উত্তর প্রদান করেন।

এমএসএম / এমএসএম

আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত

সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত

ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী

বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ

দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি

টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল

শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ

ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ

সংস্কৃতির মিলনমেলায় তিন দিনের বর্ণাঢ্য আয়োজন, শেষ হলো SEU Cultural Fest Season 3

পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো

বেলকুচিতে যমুনার তীরে জমজমাট ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা সম্পন্ন

রূপায়ণ গ্রুপের চেয়ারম্যানের মা ফরিদা বেগমের দাফন সম্পন্ন