সিংগাইরে ইয়াবা ও গাঁজাসহ ২ মাদক কারবারী গ্রেফতার
মানিকগঞ্জের সিংগাইরে ১ কেজি গাঁজা ও ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক কারবারীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো, উপজেলার সায়েস্তা ইউনিয়নের বৈরাগীরটেক গ্রামের বাবুল হোসেন (৪১) ও সিংগাইর পৌরসভার আজিমপুর এলাকার মো. সালমান হোসেন (২২)।
মঙ্গলবার (২৪ জুন) রাত পৌনে ১১ টার দিকে উপজেলার সায়েস্তা ইউনিয়নের বৈরাগীরটেক আসামী বাবুল হোসেনের বসত বাড়ী থেকে তাদের গ্রেফতার করা হয়।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জে.ও.এম তৌফিক আজম গ্রেফতার ও মাদক উদ্ধারের বিষয়টি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার উপপরিদর্শক(এসআই) পার্থ শেখর ঘোষ সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে মাদক মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণে অভিযান অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার