ঢাকা বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

ওষুধ খাওয়া হলোনা ছেলের, ওষুধ কিনতে গিয়ে নছিমনের ধাক্কায় কৃষক বাবার মৃত্যু


সেলিম, নোয়াখালী photo সেলিম, নোয়াখালী
প্রকাশিত: ২৫-৬-২০২৫ বিকাল ৬:৫২

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়াতে বেপরোয়া গতির নছিমনের ধাক্কায় এক ব্যাটারি চালিত অটোরিকশা আরোহী নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আরও আহত হয়েছেন ২জন।

মঙ্গলবার (২৫ জুন) বেলা সোয়া ১১টার দিকে উপজেলার চৌমুহনী বাজার টু চরচেঙ্গা বাজার প্রধান সড়কের কাজির বাজার এলাকায় এ  দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম নাছির উদ্দিন (৪৫)। তিনি একই উপজেলার সোনাদিয়া ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের পশ্চিম মাইজচরা গ্রামের মৃত শাহে আলমের ছেলে এবং পেশায় একজন কৃষক ছিলেন।  

পুলিশ ও স্থানীয়রা জানায়, বেলা ১১টার দিকে ব্যাটারি চালিত একটি অটোরিকশা কয়েকজন যাত্রী নিয়ে উপজেলার চরচেঙ্গা বাজার থেকে ওছখালী বাজারের উদ্দেশ্যে ছেড়ে আসে। নাছির ওই অটোরিকশায় করে ছেলের জন্য ওষুধ কিনতে ওছখালী বাজারের উদ্দেশ্য রওয়ানা দেয়। যাত্রা পথে অটোরিকশা বেলা সোয়া ১১টার দিকে উপজেলার চরচেঙ্গা বাজার প্রধান সড়কের কাজির বাজার এলাকায় পৌঁছে। তখন একটি শ্যালো ইঞ্জিলচালিত নছিমন অটোরিকশার পেছনে ধাক্কা দেয়। এতে রিকশা দুমড়ে মুছড়ে যায়। নাছির সড়কে ছিটকে পড়ে মাথায়, হাতে গুরুতর আঘাত পান। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা বলেন, মরদেহ উদ্ধার করে থানায় এনে রাখা হয়েছে। নিহত নাছিরের মরদেহ বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। নছিমন জব্দ করা হয়েছে।  নিহতের স্বজনদের লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আগনগত ব্যবস্থা নেওয়া হবে।  

এমএসএম / এমএসএম

নড়াগাতীতে গভীর রাতে প্রবাসীর স্ত্রীর ঘরে প্রবেশের দায়ে যুবক আটক

মসজিদের ইমামের ঘরে বোমা বিস্ফোরণ, উড়ে গেল টিন

বাঘিয়ার বিলে ২ লাখ ২০ হাজার টাকার চায়না দুয়ারী জাল জব্দ’

টাঙ্গাইলে বনের জমি যেভাবে দখল হয়! গজারি বনের আড়াই হাজার গাছ কেটে কলা বাগান

উলিপুরে সার মজুদ রাখায় ব্যবসায়ীর জরিমানা সার জব্দ

লালমনিরহাটে শিশু ধর্ষণ মামলায় সুজনের যাবজ্জীবন কারাদণ্ড

নজরুলের সাম্য-সম্প্রীতির চেতনা নতুন প্রজন্মে ছড়িয়ে দেওয়ার আহ্বান

নোয়াখালী টাউন হল আধুনিকায়নে মতবিনিময় সভা

পটিয়ায় সাবেক সংসদ সদস্যের বাড়িতে চুরি

বেনাপোল বন্দরে ইমিটেসন পণ্য সিন্ডিকেটের কারসাজিতে রাজস্ব ফাঁকি

কুড়িগ্রামে বিএনপির ৫ শতাধিক বৃক্ষরোপণ

গলাচিপায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দুই গ্রুপের পাল্টাপাল্টি হামলা

৬১ বছরের পদমর্যাদা ও গ্রেড অবনমনের প্রতিবাদে মেহেরপুরে বিএডিসির অবস্থান কর্মসূচি