ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

দ্রুত চাকসু নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ


চবি প্রতিনিধি photo চবি প্রতিনিধি
প্রকাশিত: ২৫-৬-২০২৫ বিকাল ৬:৫৪

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) দ্রুত নির্বাচনের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন শিক্ষার্থীরা।বুধবার (২৫ জুন) দুপুর ১টায় ‘চাকসু আদায় আন্দোলন’ এর ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।এ সময় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা ‘জেগেছে রে জেগেছে, চবিয়ানরা জেগেছে’, ‘উই ওয়ান্ট চাকসু, চাকসু চাকসু’, ‘চাকসু আামার অধিকার, রুখে দেওয়ার সাধ্য কার’, ‘ম্যাঙ্গোবার না চাকসু, চাকসু চাকসু’ ইত্যাদি স্লোগান দেন।
বিক্ষোভ সমাবেশে ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ইতিহাস বিভাগের শিক্ষার্থী তাহসান হাবিব বলেন, ‘১৯৯০ সালের পর দীর্ঘ ৩৬ বছর পেরিয়ে গেলেও চাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়নি। এটি শুধু প্রশাসনের দৃষ্টান্তমূলক ব্যর্থতা নয়, বরং বিশ্ববিদ্যালয়ের প্রায় ২৮ হাজার শিক্ষার্থীর রাজনৈতিক অধিকার এবং গণতান্ত্রিক চর্চার পরিপন্থী।”

তিনি বলেন, “প্রশাসনকে স্মরণ করিয়ে দিতে চাই, বিপ্লব পরবর্তী সময়ে দীর্ঘ আন্দোলন ও সংগ্রামের মাধ্যমেই আপনাদের দায়িত্বের আসনে বসানো হয়েছে। এরপরও কেনো আমাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য বারবার রাজপথে নামতে হয়? এবার দ্রুত চাকসু নির্বাচন দিন এবং বৈধ ছাত্র প্রতিনিধি নির্ধারণের ব্যবস্থা করুন।”

ক্রিমিনোলোজি বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবির বিন জাবেদ বলেন, “বিশ্ববিদ্যালয়ের সক্রিয় ছাত্র সংগঠনগুলো প্রশাসনের কাছে চাকসু নির্বাচনের দাবিতে লিখিত আবেদন দিয়েছে এবং আন্দোলন করেছে। যদি এরপরেও চাকসু নির্বাচন না হয়, তাহলে আমরা মনে করব, কোনো ছাত্র রাজনীতির জন্য নয়; প্রশাসন নিজের একক ক্ষমতা উপভোগ করার জন্যই চাকসু নির্বাচন দিচ্ছে না।”
তিনি বলেন, “আমরা এই সমাবেশ থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে স্পষ্ট বার্তা দিতে চাই, আপনারা অতি দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন। একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে চাকসু নির্বাচন নিশ্চিত করুন।”

এমএসএম / এমএসএম

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?

গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য