টাঙ্গাইলে অর্ধকোটি টাকার লুন্ঠিত ৭৫ ড্রাম তেল'সহ ২ ডা/কা'ত গ্রেফতার
টাঙ্গাইলের কালিহাতীর চর বাবলা এলাকায় মেঘনা ফ্রেশ ওয়েল মিলসের একটি পাম্প ওয়েল ভর্তি ট্রাক ডাকাতির ঘটনায় দুই ডাকাতকে গ্রেফতার করেছে টাঙ্গাইল ডিবি পুলিশ। ২৫ জুন দুপুরে টাঙ্গাইল পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশি সুপার মোঃ মিজানুর রহমান সংবাদ সম্মেলনে বিষয়টি জানান। পুলিশ সুপার বলেন, গত ২১ জুন নারায়ণগঞ্জ জেলার মেঘনা ফ্রেশ ওয়েল মিলসের ৭৫ ড্রাম পাম্প অয়েল ভর্তি একটি ট্রাক সোনারগাঁও থেকে নাটোরের উদ্দেশ্যে রওনা হয়। ট্রাকটি টাঙ্গাইলের কালিহাতী উপজেলার চর বাবলা এলাকায় পৌঁছালে একটি পিকআপ দিয়ে ট্রাকটির প্রতিরোধ করে ৭৫ ড্রাম পাম্প অয়েল ভর্তি ট্রাকটি ডাকাতরা লুণ্ঠন করে নিয়ে যায়। পরে কর্তৃপক্ষ যমুনা সেতু পূর্ব থানায় মামলা দায়ের করলে পুলিশ আসামিদের গ্রেফতারের জন্য অভিযান চালায়। তথ্য প্রযুক্তির সহায়তায় ২৪ জুন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও ঢাকার ডেমরা থেকে দুই ডাকাতকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে লুন্ঠিত ট্রাক, ৭৫ ড্রাম পাম্প ওয়েল, র্যাবের ৫ টি কটি, ২ টি হ্যান্ডকাফ, দুইটি ওকিটকি চার্জার, ৩ টি হাতুড়ি, ১টি টার্গেট লাইট, ১টি কাটার, ১টি চাইনিজ কুড়াল, ১টি চাকু ও ২টি ব্যাগ উদ্ধার করা হয়। পুলিশ সুপারের সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), ডিবি উত্তর ও দক্ষিণ 'সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
নেত্রকোণার আটপাড়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
নোয়াখালীতে নতুন গ্যাসকূপ খনন শেষে মিলেছে গ্যাস, জাতীয় গ্রীডে প্রতিদিন যুক্ত হবে ৭ মিলিয়ন ঘনফুট
চরভদ্রাসনে মাদকবিরোধী অভিযানে আটক ২
দুর্গাপূজা শান্তিপূর্ণ উদযাপনে অভয়নগরে মতবিনিময়
ভূরুঙ্গামারীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
অনিয়মের অভিযোগে ১ মাসেও ব্যবস্থা নেই, প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে আল্টিমেটাম
নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১১০৬
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব