চবির ব্যবসায় প্রশাসন অনুষদের নতুন ডিন অধ্যাপক তৈয়ব
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন হিসেবে নিয়োগ পেয়েছেন মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী।
বুধবার (২৫ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন চবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম।
এর আগে গতকাল (২৪ জুন) চবি রেজিস্ট্রার স্বাক্ষরিত এক আদেশে বলা হয়, 'ব্যবসায় প্রশাসন অনুষদের কার্যাদি সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরীকে যোগদানের তারিখ থেকে ডিন নির্বাচন না হওয়া পর্যন্ত অথবা পুনরাদেশ না দেওয়া পর্যন্ত চবির ব্যবসায় প্রশাসন অনুষদের ডিনের দায়িত্বভার প্রদান করা হলো। তিনি উক্ত দায়িত্ব পালনের জন্য প্রচলিত নিয়মে ভাতা ও অন্যান্য সুবিধাদি পাবেন।
প্রসঙ্গত, গত ২২ এপ্রিল শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে প্রিমিয়ার ইউনিভার্সিটি উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয় চবির ফিন্যান্স বিভাগের শিক্ষক ও ব্যবসায় প্রশাসন অনুষদের তৎকালীন ডিন অধ্যাপক এস এম নসরুল কদিরকে। এরপর থেকেই ওই অনুষদের ডিন পদটি ফাঁকা ছিলো।
এমএসএম / এমএসএম
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য
১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?