নরসিংদীতে র্যাব-১১ এর অভিযানে জেলপলাতক ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার
নরসিংদী মডেল থানাধীন আল্লাহ চত্ত্বর এলাকা থেকে একাধিক মামলার আসামি ও মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি রাসেল মিয়াকে (৪২) গ্রেফতার করেছে র্যাব-১১, সিপিএসসি, নরসিংদী। গ্রেফতারকৃত রাসেল নরসিংদী হাই সিকিউরিটি কারাগার থেকে ১৯ জুলাই ২০২৪ তারিখে পালিয়ে যায়।
র্যাব-১১ এর সিনিয়র সহকারী পরিচালক ও ক্যাম্প কমান্ডার জুয়েল রানার স্বাক্ষরিত প্রেস রিলিজে জানানো হয়, র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাস, জঙ্গিবাদ, চাঁদাবাজি, অবৈধ অস্ত্র, মাদকসহ চাঞ্চল্যকর অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। আধুনিক গোয়েন্দা নজরদারি ও ধারাবাহিক আভিযানিক কার্যক্রমের মাধ্যমে অপরাধীদের দ্রুততম সময়ে গ্রেফতার করে জনগণের আস্থা অর্জন করেছে র্যাব।
প্রেস রিলিজে আরও জানানো হয়, ২০২৪ সালের ৫ আগস্ট থেকে চলতি সময় পর্যন্ত র্যাব-১১ কর্তৃক পরিচালিত অভিযানে চাঞ্চল্যকর অপরাধে জড়িত ১২৭ জন, হত্যা মামলায় ১৪১ জন, ধর্ষণ মামলায় ৫৮ জন, অস্ত্র মামলায় ১৯ জন এবং আরসা সংগঠনের ১৫ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ৯১টি আগ্নেয়াস্ত্র ও ১২৯৩ রাউন্ড গুলি। এছাড়া মাদকবিরোধী অভিযানে গ্রেফতার হয়েছে ৩২৪ জনের অধিক মাদক ব্যবসায়ী এবং উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ মাদকদ্রব্য। অপহরণ মামলায় গ্রেফতার ৫৪ জনের পাশাপাশি উদ্ধার করা হয়েছে ৫৯ জন ভিকটিম। ছিনতাইকারী, ডাকাত, জেলপলাতক ও প্রতারকসহ মোট ৩৩৯ জনকে আইনের আওতায় আনা হয়েছে।
এরই ধারাবাহিকতায় ২৬ জুন ২০২৫ তারিখ গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ এর একটি আভিযানিক দল আল্লাহ চত্ত্বর এলাকায় অভিযান চালিয়ে রাসেল মিয়াকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে নরসিংদী মডেল থানার মামলা নং-৩১, তারিখ-১৮/০৩/২০১৭, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) টেবিলের ৯(ক) ধারায় একটি মামলা রয়েছে। এছাড়া ২১/০৭/২০২৪ তারিখে দায়ের হওয়া আরেকটি মামলায় (মামলা নং-৩৩/২৩৫) তার বিরুদ্ধে ১৪৩/১৪৭/১৪৮/১৪৯/৪৪৮/৩৭৯/৩৮০/২২৪/২২৫ ধারায় অভিযোগ রয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে একাধিক মামলা ও মাদক মামলার ওয়ারেন্ট রয়েছে।
গ্রেফতারকৃত আসামিকে নরসিংদী মডেল থানায় হস্তান্তর করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
গাজীপুরে ৫২ বোতল বিদেশি মদসহ ৩ জন গ্রেফতার
হবিরবাড়ীর নির্বাচনী মাঠে আলোচনার শীর্ষে যুবনেতা জিয়াউর রহমান জিয়া
শালিখায় মা ও শিশু পুষ্টি ও স্বাস্থ্য সচেতনা বৃদ্ধির লক্ষ্যে ২ দিন ব্যাপি প্রশিক্ষণের উদ্বোধন
পটুয়াখালীর রাঙ্গাবালীতে খালি ঘরে ঝুলছিল ১৬ বছরের কিশোরের মরদেহ
অভয়নগরে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির কর্মশালা অনুষ্ঠিত
পাবনায় ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা
আদমদীঘিতে ওয়ারেন্টমুলে দুইজন গ্রেপ্তার
মানবিক কাজ আর জনসম্পৃক্ততায় আলোচনার কেন্দ্রে মহিলা কাউন্সিলর পদপ্রার্থী ফারিবা চৌধুরী লেমি
শ্রীমঙ্গলে পুলিশের ফোর্স মোবিলাইজেশন ড্রিল,গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট
বরগুনায় মাথাবিহীন, ব্যবসায়ীর লাশ উদ্ধার
পূর্বধলা থানার বিশেষ অভিযানে ৪৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের আরও ১৮ নেতাকর্মী গ্রেফতার