ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

তথ্য অধিকার নিয়ে কক্সবাজার বিমানবন্দরে কর্মশালা


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ২৬-৬-২০২৫ দুপুর ৩:৩৭

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এর জনসংযোগ বিভাগের উদ্যোগে কক্সবাজার বিমানবন্দরে অনুষ্ঠিত হলো দিনব্যাপী তথ্য অধিকার বিষয়ক কর্মশালা।

বুধবার আয়োজিত এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোঃ মঞ্জুর কবীর ভূঁইয়া, ওএসপি, বিইউপি, এনডিসি, এনএসডব্লিউসি, এএফডব্লিউসি, পিএসসি।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “তথ্য অধিকার আইন জনগণের কাছে তথ্য পৌঁছে দেওয়ার সাংবিধানিক পথ সুগম করেছে। এটি স্বচ্ছতা ও জবাবদিহিতার অন্যতম হাতিয়ার। সরকারি কর্মকাণ্ডে সাধারণ মানুষের অংশগ্রহণ বাড়াতে এবং সুশাসন নিশ্চিত করতে তথ্যের অবাধ প্রবাহ অপরিহার্য।”

তিনি আরও বলেন, তথ্য অধিকার চর্চা দুর্নীতি প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ নিয়মিতভাবে আইনানুগ প্রক্রিয়ায় তথ্য সরবরাহ করে থাকে।

কর্মশালায় কক্সবাজার বিমানবন্দরের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন। দিনব্যাপী এ কর্মশালায় তথ্য অধিকার আইনের বিধি-বিধান ও তার প্রয়োগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

কর্মশালা শেষে বেবিচক চেয়ারম্যান কক্সবাজার বিমানবন্দরে চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন।

এমএসএম / এমএসএম

আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত

সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত

ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী

বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ

দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি

টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল

শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ

ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ

সংস্কৃতির মিলনমেলায় তিন দিনের বর্ণাঢ্য আয়োজন, শেষ হলো SEU Cultural Fest Season 3

পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো

বেলকুচিতে যমুনার তীরে জমজমাট ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা সম্পন্ন

রূপায়ণ গ্রুপের চেয়ারম্যানের মা ফরিদা বেগমের দাফন সম্পন্ন