ডামুড্যায় শান্তিপূর্ণভাবে এইচএসসি পরীক্ষা শুরু
শরীয়তপুরের ডামুড্যায় বৃহস্পতিবার (২৬ জুন) থেকে স্বাস্থ্যবিধি মেনে ও সরকারী নির্দেশনা অনুযায়ী এইচএসসি ও সমমানের পরীক্ষা শান্তিপূর্ণভাবে শুরু হয়েছে।
পরীক্ষা কেন্দ্র সূত্রে জানা গেছে, এ উপজেলায় এইচএসসি, আলিম ও বিএম শাখাসহ মোট ৬৮২ জন পরীক্ষার্থীর অংশগ্রহণের কথা থাকলেও প্রথম দিনের বাংলা প্রথম পত্র পরীক্ষায় অংশ নেয় ৫৬৫ জন।
ডামুড্যা উপজেলার দুটি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। সরকারি পূর্ব মাদারীপুর কলেজ কেন্দ্রে এইচএসসি শাখায় ৫৯৩ জন, বিএম শাখায় ৬৯ জন এবং ডামুড্যা হামিদিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে আলিম শাখায় ১২০ জন শিক্ষার্থীর পরীক্ষায় অংশ নেওয়ার কথা রয়েছে।
পরীক্ষার প্রথম দিনে কেন্দ্র পরিদর্শনে আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাসরীন বেগম সেতু, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল মালেক এবং ডামুড্যা থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান মানিক।
ইউএনও নাসরীন বেগম সেতু জানান, “সরকারি নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব নিশ্চিত করে নকলমুক্ত ও সুন্দর পরিবেশে পরীক্ষা গ্রহণ করা হচ্ছে। কোমলমতি শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় সকল সুবিধা নিশ্চিত করা হয়েছে।”
এমএসএম / এমএসএম
নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’
জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র্যালি
রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন
দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল
নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা
পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের