তেরখাদায় ‘ফিল্ড স্কুল কংগ্রেস’: কৃষকের দক্ষতা ও উৎপাদনশীলতা বৃদ্ধির আহ্বান
খুলনার তেরখাদা উপজেলায় আধুনিক, বিষমুক্ত ও জলবায়ু সহনশীল কৃষি উন্নয়ন এবং কৃষকের দক্ষতা ও উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে 'পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস' অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ জুন) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এবং ‘ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ’ (টিএনইআর) প্রকল্পের আওতায় দিনব্যাপী এই কংগ্রেস অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা। পরিচালনায় ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনার অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) সুবির কুমার বিশ্বাস। স্বাগত বক্তব্য রাখেন তেরখাদা উপজেলা কৃষি কর্মকর্তা শিউলি মজুমদার।
কংগ্রেসে কৃষকদের দক্ষতা উন্নয়নে ফিল্ড স্কুল, উত্তম কৃষি চর্চা, আধুনিক সেচ প্রযুক্তি, মানসম্পন্ন তথ্য ব্যবস্থাপনা এবং ফার্মার্স সার্ভিস সেন্টার স্থাপনের মাধ্যমে কৃষিকে বানিজ্যিক পর্যায়ে উন্নীত করার বিষয়গুলো নিয়ে আলোচনা হয়।
সাচিয়াদহ, ছাগলাদাহ ও আজগরা ইউনিয়নের কৃষক প্রতিনিধিরা মাঠপর্যায়ের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন। তারা বলেন, পার্টনার ফিল্ড স্কুলের মাধ্যমে বিষমুক্ত বীজ, আগাছা ব্যবস্থাপনা, নিরাপদ সংরক্ষণ, পুষ্টিকর খাদ্যের গুরুত্বসহ নানা বিষয়ে বাস্তব জ্ঞান অর্জন করেছেন। কৃষকরা এখন ব্যাংকে সঞ্চয়ের দিকেও আগ্রহী হচ্ছেন।
অতিরিক্ত উপ-পরিচালক সুবির কুমার বিশ্বাস বলেন, “কৃষকদের সঞ্চয় ও সংগঠনের মাধ্যমে আত্মনির্ভরশীল হতে হবে। বিষমুক্ত ফসল উৎপাদনের মাধ্যমে নিজেরা যেমন উপকৃত হবেন, তেমনি নিরাপদ খাদ্যের মাধ্যমে দেশও লাভবান হবে।”
কংগ্রেসে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত প্রায় ৭০ জন কৃষক প্রতিনিধি, উপজেলা প্রাণিসম্পদ ও সমবায় কর্মকর্তা, এনজিও প্রতিনিধি এবং কৃষি বিভাগের উপসহকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
সাভারে ছাত্র হত্যা মামলায় দুই চাচাতো ভাইয়ের নাম, পরিবারের দাবি ‘জমি বিরোধের জের’
দুই কিডনি নষ্ট, চিকিৎসায় ৫ লাখ টাকা প্রয়োজন শিশু সাফিয়ার
হাসিনা আসুক, তবে বিশৃঙ্খলা করলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে’ : নিতাই রায় চৌধুরী
পঞ্চগড়ে আমন ধানে পোকার আক্রমণ, বাড়ছে উৎপাদন খরচ; লোকসানের শঙ্কায় কৃষক
চাঁদপুরে পিকআপভ্যান-ছয় চাকার গাড়ির সংঘর্ষ, তরুণ নিহত
শরণখোলায় গ্রাহকদের ৫ কোটি টাকা নিয়ে এজেন্ট ব্যাংক পরিচালক উধাও
প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড : ক্ষেত্রনাথ বিশ্বাস উচ্চ বিদ্যালয়ের ৫ শিক্ষার্থী
কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা