ঢাকা বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

কে এই শত্রু, যার জন্য মায়া লাগছে প্রভার


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৬-৬-২০২৫ বিকাল ৫:১২

অভিনয়ের পাশাপাশি সামাজিকমাধ্যমেও বেশ সরব জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। নিয়মিত বিভিন্ন বিষয়ে কথা বলেন তিনি। তবে অভিনেত্রীর নতুন এক ফেসবুক পোস্ট নেটিজেনদের মাঝে কিছুটা রহস্য ছড়িয়েছে! সেখানে প্রভা তার এক শত্রুকে নিয়ে কথা বলেছেন। তবে তিনি তার সেই শত্রুর নাম উল্লেখ করেননি।

নিজের বার্তায় প্রভা বোঝাতে চেয়েছেন, ব্যক্তিগত বিরোধ থাকলেও একজন নারীর কষ্ট বা অপমান তাকে কোনোভাবেই আনন্দ দিতে পারে না। বরং তিনি সেই দুঃখে সহমর্মী হয়ে ওঠেন। এদিকে, শোবিজে যেহেতু এই মুহূর্তে আলোচনায় গায়িকা দিলশাদ নাহার কনার বিয়ে বিচ্ছেদের খবর তাই সবার ধারণা সেদিকেই ইঙ্গিত করেছেন প্রভা।

বৃহস্পতিবার (২৬ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি নতুন স্ট্যাটাস দিয়েছেন প্রভা। তিনি লেখেন, ‘শত্রুপক্ষের দুঃখের দিনেও আনন্দ হচ্ছে না, বরং মায়া লাগছে। কী করব, আমি মানুষ তো! মেয়ে মানুষ, নারী হয়ে নারীর দুঃখের দিনে নারীকেই অসম্মান করার পারিবারিক শিক্ষা, যোগ্যতা কোনোটাই আমার নাই।’

কনা কেন প্রভার শত্রু হলেন, সেই আলোচনাও চলছে। কেউই নির্দিষ্ট করে কিছু বলতে পারছেন না। তবে প্রভার সংসার ভাঙার পর ন্যান্সি ও প্রভার রহস্যময় পোস্টগুলো বেশ উপভোগ করছেন সবাই।

২০০৫ সালে মডেলিংয়ের মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন প্রভা। এরপর একের পর এক নাটকে অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নেন তিনি। অভিনয়ের পাশাপাশি নিজেকে একজন দক্ষ মেকআপ আর্টিস্ট হিসেবেও গড়ে তুলেছেন এই অভিনেত্রী। নিউইয়র্কের ‘দ্য মেকআপ একাডেমি’ থেকে প্রশিক্ষণ নিয়েছেন তিনি।

এমএসএম / এমএসএম

কানজয়ী নির্মাতাকে এবার পাঁচ বছরের কারাদণ্ড দিলো ইরানের আদালত

মধ্যবিত্ত পরিবারের সুখ-দুঃখের গল্পের এই নাটক

নেগেটিভ চরিত্রের খোঁজে

কম বয়সী নায়িকার সঙ্গে রোমান্স নিয়ে নির্মাতাকে যা বলেছিলেন নাসিরুদ্দিন

শাহরুখ খান বললেন, ‘খুনি নই, আমি প্রেমিক’

চিত্রনায়িকা পপির মা আর নেই

নতুন লুকে সাই পল্লবী

হাইকোর্টের নির্দেশে স্বস্তি পেলেন ইমরান

সাইবার পুলিশের দ্বারস্থ বিজয়-রাশমিকা

আবার এক পর্দায় কিংবদন্তি আবুল হায়াত ও ডলি জহুর

কী কারণে কাজ কমিয়েছেন সাদিয়া আয়মান?

ফজলুল হক স্মৃতি পুরস্কার ২০২৬ পেলেন মাহমুদা চৌধুরী—মেজবাউর রহমান সুমন

সালমান, টাইগার ছাড়াও নিশানায় ছিলেন আমির ও ইমরান হাশমি