লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির বর্তমান পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের উদ্যোগে দেশের লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর বর্তমান সার্বিক পরিস্থিতি নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৫ জুন ২০২৫, বুধবার রাজধানীর ঢাকা ক্লাবে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের প্রেসিডেন্ট জনাব সাঈদ আহমেদ।
সভায় আরও উপস্থিত ছিলেন সংগঠনের প্রথম ভাইস-প্রেসিডেন্ট আদিবা রহমান, ভাইস-প্রেসিডেন্ট কাজী সাখাওয়াত হোসেন (লিন্টু), নির্বাহী কমিটির সদস্যবৃন্দ এবং বিভিন্ন লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তারা।
সভায় ইন্স্যুরেন্স খাতের বিদ্যমান চ্যালেঞ্জ, গ্রাহক সন্তুষ্টি, ডিজিটাল সেবার প্রসার, পলিসি হোল্ডারদের স্বার্থরক্ষা, এবং খাতটির সুশাসন ও উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন ভবিষ্যতেও এ ধরনের মতবিনিময় অব্যাহত রাখবে বলে সভায় জানানো হয়।
এমএসএম / এমএসএম
আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত
সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত
ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী
বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ
দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি
টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল
শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ
ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ
সংস্কৃতির মিলনমেলায় তিন দিনের বর্ণাঢ্য আয়োজন, শেষ হলো SEU Cultural Fest Season 3
পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো
বেলকুচিতে যমুনার তীরে জমজমাট ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা সম্পন্ন