ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

সিট ধরতে গিয়ে শাটল ট্রেনের নিচে চবি ছাত্রী


চবি প্রতিনিধি photo চবি প্রতিনিধি
প্রকাশিত: ২৭-৬-২০২৫ দুপুর ১২:১০

তাড়াহুড়ো করে সিট ধরতে গিয়ে চলন্ত শাটল ট্রেনের নিচে পড়ে যান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক নারী শিক্ষার্থী। তবে একটুর জন্য ট্রেনের কাটা পড়া থেকে রক্ষা পেয়েছেন তিনি। 

বৃহস্পতিবার (২৬ জুন) বিশ্ববিদ্যালয় থেকে শহরগামী দুপুর ৩টা ৩৫ মিনিটের শাটলে এ দুর্ঘটনা ঘটে। প্রাণে বেঁচে যাওয়া ওই ছাত্রীর নাম নাজিফা আক্তার। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ইংরেজি বিভাগের শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ৩টা ৩৫ মিনিটের শাটলটি শহর থেকে ক্যাম্পাসে আসছিল। চলন্ত অবস্থায় স্টেশনে থামার আগেই সিটে ব্যাগ রাখছিলেন ওই ছাত্রী। পরে সিটে উঠতে গিয়ে প্রচণ্ড ধাক্কাধাক্কিতে আচমকা চলন্ত ট্রেনের নিচে পড়ে যান তিনি। এরপর অতিদ্রুত তিনি ট্রেনের নিচ থেকে সরে যেতে সক্ষম হন।

ঘটনার প্রত্যক্ষদর্শী ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী জাকির হোসেন খন্দকার বলেন, “তাড়াহুড়ো করে সিট ধরতে গিয়ে তিনি আমার সামনে চলন্ত ট্রেনের নিচে দুই বগির মাঝখানে পড়ে গিয়েছেন। পরে তিনি খুব দ্রুতই সেখান থেকে সরে যেতে সক্ষম হন। এক-দুই  সেকেন্ডের ব্যবধান ছিল। একটু এদিক-সেদিক হলেই তার জীবন চলে যেত। আল্লাহ নিজ মহিমায় তাকে বাঁচিয়েছেন। এখনো আমার চোখে ঘটনাটি ভাসছে।”

পরে আহতাবস্থায় ওই ছাত্রীকে বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারে নিয়ে যান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
জাকির হোসেন বলেন, “ওই ছাত্রী গুরুতর আহত হননি। শরীরের কয়েক জায়গায় ছিড়ে গেছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে হলে পাঠানো হয়েছে। তিনি এখন শঙ্কামুক্ত।”
তবে আহত ছাত্রী নাজিফা আক্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি।

এমএসএম / এমএসএম

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?

গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য