ঢাকার নবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে কলেজছাত্রর মৃত্যু
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় কলাকোপা ইউনিয়নের সমসাবাদ গ্রামের নারায়ণ সাহার ছেলে রামকৃষ্ণ সাহা (২২) নামে এক কলেজছাত্রের বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। রামকৃষ্ণ সাহা সরকারি দোহার নবাবগঞ্জ কলেজের বিএ তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন।
নিহতের পারিবার জানান, টিনের বসতঘরের চালার সাথে রান্নাঘরের বিদ্যুৎ লাইনের তারের ছিদ্র তৈরি হয়ে পুরো বসতঘর বিদ্যুতায়িত ছিল। সন্ধ্যায় রামকৃষ্ণ হাত-মুখ ধুয়ে বারান্দার জিআই তারে ভেজা গামছা ছড়িয়ে দিতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন। তখন পরিবারে লোকজনের চিৎকারে স্থানীয়রা এসে তাকে তার থেকে ছাড়ান। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক রাশেদুল ইসলাম জানান, তাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।
জামান / জামান
কাউনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও র্যালি
রাতে ঘুমাতে গেলেন ঘরে, সকালে বিবস্ত্র লাশ মিলল সুপারিবাগানে
টাঙ্গাইলে বিনামূল্যে ৩ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন ও হুইল চেয়ার বিতরণ
কুড়িগ্রামে গ্রামীণ খেলাধুলায় মেতে উঠল সব বয়সী মানুষ, ফিরল শৈশবের স্মৃতি
চিলমারীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত
কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী
ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত
সিংড়ায় শশুর কর্তৃক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, লজ্বায় আত্নহত্যা
মান্দায় জাতীয় সমবায় দিবস পালন
কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী
উল্লাপাড়ায় আমজাদের মৃত্যু ঘিরে রহস্য, হত্যার অভিযোগে আদালতে মামলা
গোপালগঞ্জে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত