ঢাকা বৃহষ্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

রাষ্ট্র মেরামতের ৩১ দফা প্রচারে বারহাট্টায় বিএনপি নেতার গণসংযোগ


বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি photo বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশিত: ২৮-৬-২০২৫ দুপুর ২:১৯

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা বাস্তবায়নে জনমত গঠনের লক্ষ্যে নেত্রকোনার বারহাট্টায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ ধর্ম বিষয়ক সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতা ও নেত্রকোনা-২ (নেত্রকোনা সদর-বারহাট্টা) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এটিএম আব্দুল বারী ড্যানি’র নির্দেশনায় গণসংযোগের অংশ হিসেবে লিফলেট বিতরণ করেছেন দলটির নেতারা।

বারহাট্টা উপজেলার সিংধা ইউনিয়নের সিংধা মোড় ও আলোকদিয়া গুদারাঘাটে শুক্রবার বিকালে লিফলেট বিতরণ ও গণসংযোগ করা হয়।

গণসংযোগ ও লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন- বারহাট্টা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির নয়ন, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব নুরুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক রঞ্জু, কলেজ শাখার আব্বায়ক আব্দুল্লাহ আল মামুন, সদস্য সচিব মুন্না সহ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও কৃষকদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।

লিফলেট বিতরণ ও গণসংযোগ চলাকালে সংক্ষিপ্ত বক্তব্যে এটিএম আব্দুল বারী ড্যানি বলেন, তারুণ্যের অহংকার তারেক রহমানের দেশ গড়ার স্বপ্ন পূরণে ৩১ দফার বিকল্প নেই। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমি নেত্রকোনা-২ (নেত্রকোনা সদর-বারহাট্টা) আসনের ধানের শীষের নমিনি। দেশের সকলকেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে এগিয়ে আসতে হবে। কেন্দ্রীয় আদেশে সারা দেশের ন্যায় আমিও আমার জন্মস্থান ও নির্বাচনী এলাকা বারহাট্টা উপজেলার সিংধা ইউনিয়নের ৩১ দফার লিফলেট বিতরণের মাধ্যমে গণসংযোগ কর্মসূচি শুরু করেছি এবং পরবর্তীতেও এই কর্মসূচি অব্যাহত থাকবে।

এমএসএম / এমএসএম

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে সমন্বয় কমিটি করবে সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম

মরণফাঁদে পরিণত পাঁচুড়িয়া খাল: দেখার কি কেউ নেই..?

বাগেরহাট শহরে জলাবদ্ধতা, চরম দুর্ভোগে মানুষ কৃষকদের বোরো ধানের ক্ষতির আশংকা

লাকসামে পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত

টুঙ্গিপাড়ায় ভেজালমুক্ত খাদ্যের দাবিতে র‍্যালি-মানববন্ধন

নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশী অস্ত্রসহ সাত সদস্য গ্রেপ্তার

ঝড়ে লণ্ডভণ্ড কুমিল্লার বিদ্যুৎ ব্যবস্থা, ট্রান্সফরমার-মিটার ব্যাপক ক্ষতি, ক্ষতিগ্রস্ত হাজারো গ্রাহক

কুমিল্লায় বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার

গোদাগাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

গোবিপ্রবিতে ৯ বিভাগে কেমিক্যাল সরবরাহ, মেডিকেল সেন্টারে নতুন সরঞ্জাম সংযোজন

ভূরুঙ্গামারীতে তিনটি ইউনিয়নে বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে

গোবিপ্রবির দুই প্রকল্প এডিপিতে অন্তর্ভুক্ত

‎লালপুর গ্রামের রাস্তায় জলবদ্ধতা নিরসনে জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী