ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

গুরুদাসপুরে বিদ্যুৎপৃষ্ট হয়ে এক কৃষকের মৃত্যু


গুরুদাসপুর প্রতিনিধি photo গুরুদাসপুর প্রতিনিধি
প্রকাশিত: ২৮-৬-২০২৫ দুপুর ৩:৩৮
নাটোরের গুরুদাসপুরে পুকুর পাড়ে ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে নাজির ইসলাম(৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। একদিন পর ওই ব্যাক্তির মরদেহ পুকুর থেকে  উদ্ধার করেছে পুলিশ।
 
শনিবার বেলা ১০ টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের রানীগ্রামের একটি পুকুর থেকে ভাসমান মরদেহটি উদ্ধার করা হয়। নিহত নাজির ইসলাম একই ইউনিয়নের গরিলা গ্রামের মৃত ফজর আলীর ছেলে ও পেশায় কৃষক ছিলেন।
 
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসমাউল হক ও স্থানীয়রা জানান,গতকাল শুক্রবার দুপুরে বাড়ীর পাশের রানীগ্রাম পুকুরপাড়ে ঘাস কাটতে যায় নজির ইসলাম। এ সময় অসাবধানতায় পুকুরে দেওয়া বৈদ্যুতিক তারে বিদ্যুৎপৃষ্ট হয়ে পুকুরের পানিতে পড়ে যায়। এদিকে দীর্ঘ সময় পরেও নাজির বাড়ীতে ফিরে না আসলে পরিবারের লোকজন সহ এলাকাবাসী খোঁজাখুজি শুরু করেন। অনেক খুজেও তার কোন সন্ধ্যান পাওয়া যায়নি। 
 
শনিবার সকালে পুকুরের পানিতে নাজির ইসলামের মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে সুরৎহাল প্রতিবেদন শেষে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হয়। মুখ সহ শরীরের বিভিন্ন স্থানে পুড়ে যাওয়ার চিহ্ণ দেখে প্রাথমিকভাবে পুলিশের ধারনা বিদ্যুৎপৃষ্ট হয়ে পুকুরের পানিতে পড়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির