প্রধান উপদেষ্টার সঙ্গে প্রধান নির্বাচন কমিশনারের সাক্ষাৎ শুধু সৌজন্য সাক্ষাৎ: প্রধান উপদেষ্টার প্রেস সচিব
প্রধান উপদেষ্টার সঙ্গে প্রধান নির্বাচন কমিশনারের সাম্প্রতিক সাক্ষাৎ প্রসঙ্গে প্রধান উপদেষ্টার সচিব মোহাম্মদ শফিকুল আলম বলেন, এটি একটি সৌজন্য সাক্ষাৎ ছিল।
শনিবার (২৮ জুন) বিকালে খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান উপদেষ্টার সচিব এই মন্তব্য করেন।
তিনি এসময় আরো বলেন, আমরা বিশ্বাস করি, আগামী জাতীয় নির্বাচন সম্পূর্ণভাবে ফ্রি, ফেয়ার এবং উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। এ নিয়ে কারও উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।
তিনি বলেন, দেশের উন্নয়নকে সামনে রেখেই সরকার বিভিন্ন খাতে পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করছে। আগামী দশকে খুলনায় ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়িত হবে।বিশেষ করে মোংলা বন্দরকে আরও গতিশীল ও আন্তর্জাতিকমানের করে তুলতে সরকার চীনের সঙ্গে যৌথভাবে কাজ করছে। যা দক্ষিণ অঞ্চলের ব্যবসা-বাণিজ্য, শিল্পোন্নয়ন এবং কর্মসংস্থান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরো বলেন, বন্ধ থাকা জুট মিলগুলো পুনরায় চালু করা এবং দক্ষ জনবল নির্ভর ইন্ডাস্ট্রি খুলনায় প্রতিষ্ঠা করার বিষয়ে সরকারের ইতিবাচক মনোভাব রয়েছে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে খুলনা হবে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল এবং হাজার হাজার মানুষের জন্য নতুন কর্মসংস্থানের পথ সুগম হবে।
এ মতবিনিময় সভায় খুলনায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকগণ অংশগ্রহণ করেন।
এমএসএম / এমএসএম
সাভারে ছাত্র হত্যা মামলায় দুই চাচাতো ভাইয়ের নাম, পরিবারের দাবি ‘জমি বিরোধের জের’
দুই কিডনি নষ্ট, চিকিৎসায় ৫ লাখ টাকা প্রয়োজন শিশু সাফিয়ার
হাসিনা আসুক, তবে বিশৃঙ্খলা করলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে’ : নিতাই রায় চৌধুরী
পঞ্চগড়ে আমন ধানে পোকার আক্রমণ, বাড়ছে উৎপাদন খরচ; লোকসানের শঙ্কায় কৃষক
চাঁদপুরে পিকআপভ্যান-ছয় চাকার গাড়ির সংঘর্ষ, তরুণ নিহত
শরণখোলায় গ্রাহকদের ৫ কোটি টাকা নিয়ে এজেন্ট ব্যাংক পরিচালক উধাও
প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড : ক্ষেত্রনাথ বিশ্বাস উচ্চ বিদ্যালয়ের ৫ শিক্ষার্থী
কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা