ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

বিজিবি ক্যাম্প লুটপাটের আসামিকে নিয়ে বিজিবির মতবিনিময় সভা


সিলেট ব্যুরো অফিস photo সিলেট ব্যুরো অফিস
প্রকাশিত: ২৯-৬-২০২৫ বিকাল ৬:২৭

মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে গত বুধবার জনসচেতনমূলক মতবিনিময় সভা করে বর্ডার গার্ডের সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)। এতে বিতর্কিত ব্যক্তিরা অংশ নিয়েছিলেন বলে অভিযোগ ওঠেছে। বুধবার (২৫ জুন) দুপুরে জৈন্তাপুর রাংপানি ক্যাপ্টেন রশিদ স্কুল এন্ড কলেজে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ওই মতবিনিময় সভায় গতবছরের ৫ আগস্ট বিজিবি ক্যাম্প লুটপাট মামলার আসামি ও এ মামলায় পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া (বর্তমানে জামিনে মুক্ত) আব্দুল জব্বার এবং জাফলং এলাকায় বিজিবির নামে চাঁদা উত্তোলনের দায়ে অভিযুক্ত আব্দুল মান্নান অংশ নেন। সভার মধ্যখানে আব্দুল জব্বারকে নিয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক, সহকারী পরিচালক ও শ্রীপুর ক্যাম্প কমান্ডার মিলে অনেকক্ষণ একসাথে কথাবার্তা বলতে দেখা যায়। এছাড়া স্টেজেও বিজিবির সাথে বিতর্কিত এই দুই ব্যক্তিকে দেখা গিয়েছে। এ ব্যপারে আব্দুল জব্বার বলেন, আমাকে দাওয়াত দেয়া হয়েছে তাই আমি মতবিনিমন সভায় গিয়েছি। ক্যাম্প আমার এলাকায় হওয়ায় বিজিবির সবাই আমার পরিচিত। বিজিবির সিও, এডি ও ক্যাম্প কমান্ডারের সাথে পরিচিত হলাম। মামলার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমার উপর মামলা হয়েছে আমি জামিনে আছি। সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হক বলেন, মামলা হোক আর যাই হোক যাদের বিরুদ্ধে অভিযোগ আছে এমন বিতর্কিত ব্যক্তিরা আমাদের পাশে স্থান নেই না। ক্যাম্প কমান্ডার নতুন এসেছেন উনি আমার সাথে জব্বারকে পরিচয় করে দিয়েছেন। তিনি বলেন, আমি মনে করেছিলাম জব্বার কোন ডেকোরেটরের মালিক হবেন পরে বিষয়টি আমার নজরে আসে। তবে এটি আমাদের উচিত ছিলো বেরিফাই করার। এটি ইচ্ছাকৃত কোন ভুল নয়। আমি জানলে এটা কখনো হতো না। জব্বারের সাথে আমাদের যোগসাজসের কোন প্রশ্নই নেই বরং তার বিরুদ্ধে আমাদের কাছে আরো কিছু কমপ্লেইন আছে।

এমএসএম / এমএসএম

কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের