তানভীর আহমেদ রবিন: ভবিষ্যৎ বাংলাদেশ গড়ায় এক যোগ্য উত্তরসূরি
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন এখন আর শুধুমাত্র একজন রাজনৈতিক উত্তরসূরি নন, বরং নিজস্ব যোগ্যতায় তিনি হয়ে উঠেছেন ভবিষ্যৎ রাজনীতির এক গুরুত্বপূর্ণ মুখ। বিএনপির সংসদ সদস্য আলহাজ্ব সালাউদ্দিন আহমেদের সন্তান হিসেবে পারিবারিক ঐতিহ্য নিয়ে রাজনীতিতে প্রবেশ করলেও, আজ তিনি নিজেই গড়ে তুলেছেন আলাদা একটি পরিচয়।
তারুণ্য, দৃঢ়তা ও নেতৃত্বগুণে সমৃদ্ধ তানভীর আহমেদ রবিন জাতীয়তাবাদী দল বিএনপির আন্দোলন-সংগ্রামে বারবার নিজেকে প্রমাণ করেছেন। গত দেড় দশক ধরে আওয়ামী লীগের দমন-পীড়ন ও রাজনৈতিক প্রতিহিংসার মুখেও তিনি থেকেছেন রাজপথে সক্রিয়। তারেক রহমানের আস্থাভাজন এই নেতা মাঠ পর্যায়ে দলের সাংগঠনিক শক্তি পুনর্গঠনে রাখছেন নিরবিচারে ভূমিকা।
বিশেষ করে ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর বিএনপির নেতৃত্বে তরুণদের যে নতুন যাত্রা শুরু হয়েছে, তানভীর আহমেদ রবিন সেই পথচলার অন্যতম সেনানী। চাঁদাবাজি, মাদক ও সন্ত্রাস দমনে কঠোর অবস্থান নিয়ে তিনি দলের ভাবমূর্তি রক্ষায় সচেষ্ট। ‘পরিচ্ছন্ন রাজনীতি’—এই আদর্শকে সামনে রেখে দক্ষিণ ঢাকায় তিনি চালু করেছেন অনলাইন অ্যাপস, যেখানে যে কেউ পরিচয় গোপন রেখে অভিযোগ জানাতে পারছে।
রাজপথের লড়াইয়ের পাশাপাশি সাংগঠনিক দক্ষতায়ও তিনি নজর কেড়েছেন। ঢাকা-৪ আসনে বিএনপির ঘাঁটি পুনর্গঠনে তার ভূমিকা ইতোমধ্যেই স্থানীয় পর্যায়ে গ্রহণযোগ্যতা তৈরি করেছে। সাধারণ জনগণের সঙ্গে যোগাযোগ রক্ষা এবং সমস্যা সমাধানে আগ্রহ তাকে জনগণের নেতায় পরিণত করেছে।
তানভীর আহমেদ রবিন আজকের তরুণ প্রজন্মের সামনে এক অনুকরণীয় উদাহরণ। পরিবারিক রাজনৈতিক উত্তরাধিকার থাকলেও, তিনি তা ছাপিয়ে নিজস্ব সাংগঠনিক বলয়ে গড়ে তুলেছেন শক্তিশালী অবস্থান। ভবিষ্যৎ বাংলাদেশ গঠনের স্বপ্নে যে নেতৃত্ব প্রয়োজন, তানভীর আহমেদ রবিন সে নেতৃত্বের এক সম্ভাবনাময় নাম।
এমএসএম / এমএসএম
উত্তরা পশ্চিম থানায় জেলা মহিলা যুবলীগের সভাপতি গ্রেফতার
মালয়েশিয়ায় লুৎফুজ্জামান বাবরের মেরুদণ্ডে সফল অস্ত্রোপচার
উত্তরায় পৃথক অভিযানে আওয়ামী লীগ, কৃষক লীগ ও ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার
বর্ণাঢ্য আয়োজনে নবীন বরণ উদযাপন মোহাম্মদপুর মহিলা কলেজ প্রাঙ্গনে
যাত্রাবাড়ী থানা মহিলা দলের শিক্ষা বিষয়ক সম্পাদক শারমিন আক্তার রিতা বহিষ্কৃত
রাজধানীতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রদলের সতর্ক অবস্থান
অন্ধকার থেকে আলোর পথে ৩৫০ মানুষ, চোখে নতুন স্বপ্ন দেখার সুযোগ করে দিল ছওয়াব
সংসদ চত্বর ধূমপানমুক্ত করার উদ্যোগকে পাবলিক হেলথ অ্যাডভোকেটসের স্বাগত
রাজউকের অভিযানে জিয়া স্মরণীতে দুই নির্মাণাধীন ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, মিটার জব্দ
ছাতারপুলে মেরুল ব্রিজ নির্মাণ ও সড়ক প্রশস্তকরণ কাজ পরিদর্শন করেছেন রাজউক চেয়ারম্যান
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নবগঠিত কমিটির শীর্ষ নেতাদের শুভেচ্ছা বিনিময়
ঢাকা মহানগর উত্তর যুবদলের নতুন আহ্বায়ক মিজানুর রহমান রাজ