ঢাকা রবিবার, ৫ জুলাই, ২০২৬

খাবারের মান যাচাইয়ে ক্যান্টিনে ডিআইইউ প্রক্টোরিয়াল টিমের অভিযান


ফয়সাল আহমেদ, ডিআইইউ photo ফয়সাল আহমেদ, ডিআইইউ
প্রকাশিত: ৩০-৬-২০২৫ দুপুর ১২:৫

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের খাবারের মান ও পরিবেশ নিশ্চিত করতে ক্যান্টিন পরিদর্শন করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিম।

রবিবার (২৯শে জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের দু'টি ক্যাম্পাসের চারটি ক্যান্টিন পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও প্রক্টোরিয়াল টিমের সদস্যরা। এসময় তারা ক্যান্টিনের পরিচ্ছন্নতা, খাদ্যের গুণগতমান ও পরিবেশ পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে শিক্ষার্থীরা বলেন ক্যান্টিনের খাবারের মান, দাম ও পরিবেশ দীর্ঘদিন ধরেই আলোচনার বিষয় ছিল। এই পরিদর্শনের মাধ্যমে সমস্যাগুলো চিহ্নিত হয়ে সেগুলোর সমাধান হবে বলে আশা প্রকাশ করেন তারা।

সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মুহাম্মদ মহিউদ্দীন বলেন, “বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিম আজ যে ক্যান্টিন পরিদর্শন করলো তা খুবই ভালো উদ্যোগ। কারণ খাবারের কেমন মান হচ্ছে তাদের এটা জানতে হবে। এতে যদি খাবারের মান আরও একটু ভালো হয় আবার খাবারের দাম যদি কমানো হয় তাহলে আমাদের শিক্ষার্থীদের জন্য ভালো। এছাড়া ক্যান্টিনের মান একটু ভালো করতে হবে। প্রক্টর স্যারকে ধন্যবাদ জানাই কারণ আমাদের শিক্ষার্থীদের কথা চিন্তা করে তারা ক্যান্টিন পরিদর্শন করেছে।”

এদিকে বিশ্ববিদ্যালয়টির প্রক্টর ও প্রভোস্ট ড. সাজ্জাদ হোসেন বলেন, “আজকে দু'টি ক্যাম্পাসের চারটি ক্যান্টিন আমরা পরিদর্শন করেছি। এসময় বিভিন্ন অনিয়ম আমাদের চোখে ধরা পড়েছে। আমি মনে করি সেগুলো অবশ্যই সংশোধন করতে হবে। এছাড়া ক্যান্টিনের পরিবেশ, খাবারের মান এবং যারা পরিচালনা করে তাদের ব্যবহার শিক্ষার্থীদের সাথে আরও শোভনীয় করতে হবে। আমরা দেখেছি কোনো কোনো খাবারের মান দাম অনুযায়ী ভালো না। এজন্য আমরা নিয়মিতভাবে এ ধরনের পরিদর্শনের মাধ্যমে শিক্ষার্থীদের সুস্বাস্থ্য ও নিরাপদ খাবার নিশ্চিত করতে চাই।”

এমএসএম / এমএসএম

‎সরকার উৎখাতের পরিকল্পনায় অংশ নিয়ে সাময়িক বরখাস্ত নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক

বেসিন ও স্যানিটেশন সমস্যায় ভোগান্তিতে কুবি শিক্ষার্থীরা

কুবিতে জুলাই গণঅভ্যুত্থানের স্মরণে মোমবাতি প্রজ্বলন ও দ্রোহের গান পরিবেশন

বিআরটিএ’র নির্দেশনা মানছে না কুবির বাস, ঝুঁকিতে শিক্ষার্থীরা

এইচএসসির বাংলা প্রথম পত্রের প্রশ্ন সহজ, এমসিকিউ নিয়ে কিছুটা শঙ্কা

লেখাপড়া না করায় অনেকে এবার এইচএসসি পরীক্ষা দিচ্ছে না: শিক্ষামন্ত্রী

এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু, কেন্দ্রে কেন্দ্রে কড়া নজরদারি

এইচএসসি পরীক্ষার্থীদের জন্য আন্তরিক শুভকামনা ও দোয়া জানালেন মমতাজ আলী শান্ত

ডিআইইউ সাংবাদিক সমিতির নতুন কমিটি, সভাপতি খায়ের, সম্পাদক নুর

কুবির বিভিন্ন সংকট নিরসনে ১২ দফা দাবিতে ছাত্রশক্তির স্মারকলিপি

‎নজরুল বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগে বার্ষিক সেমিনার অনুষ্ঠিত

কুবিতে ‘ডেভলপিং একাডেমিক স্ট্র্যাটেজিক প্ল্যান’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

পাবিপ্রবিতে কর্মচারীদের জন্য প্রশাসনিক শিষ্টাচার বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত