ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

নন্দীগ্রামে যৌতুক দাবীতে নির্যাতন, পেটে লাথি মেরে বাচ্চা মেরে ফেলার অভিযোগ


নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি photo নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ৩০-৬-২০২৫ দুপুর ১২:৪১

বগুড়ার নন্দীগ্রামে যৌতুকের দাবীতে এক গর্ভবতী গৃহবধুকে নির্যাতন সহ পেটে লাথি মেরে বাচ্চা মেরে ফেলার অভিযোগ উঠেছে স্বামী সহ শশুর বাড়ির লোকজনের বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে থানায় এজাহার দায়ের করেছেন রুমকি বেগম নামের এক গৃহবধু। অভিযুক্ত স্বামী আমিনুল ইসলাম উপজেলার ৪নং ইউনিয়নের থালতা মাঝগ্রাম গ্রামের মো, একরাম হোসেনের ছেলে। অন্যান্য অভিযুক্তরা হলেন, গৃহবধুর নোনদ মোছাঃ তানজিলা তহমিনা, শশুর মো, একমার হোসেন, সৎ ছেলে মো, আবু সাঈদ, শাশুরি মোছাঃ আছমা বিবি সহ অজ্ঞাত একজন।

এজাহার ও প্রাপ্ত তথ্যে জানা যায়, গত ১বছর পূর্বে ভুক্তভোগী গৃহবধু রুমকি বেগম হিন্দু ধর্ম থেকে মুসলিম ধর্ম গ্রহন করে বগুড়ার নন্দীগ্রাম নিবাসী আমিনুল ইসলামের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হোন। বিবাহের পর থেকেই স্বামী ও শশুর বাড়ির লোকজন যৌতুকের জন্য গৃহবধু রুমরি বেগমকে নির্যাতন শুরু করেন। নির্যাতন থেকে বাঁচার জন্য এই পর্যন্ত ৩ লক্ষ টাকা দিলেও নির্যাতন কমেনি। গত ২৭শে জুন তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্বামী সহ অভিযুক্ত শশুর বাড়ির লোকজন চুলের মুঠি ধরে পেটে লাথি মারে এবং লাঠির আঘাতে জখম করে। গৃহবধুর আত্মচিৎকারে লোকজন এসে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য বগুড়া শজিমেক হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় জানতে পারেন পেটে লাথি মারার কারনে পেটের বাচ্চা মারা গেছেন। চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে অভিযুক্ত স্বামী সহ শশুর বাড়ির লোকজনের বিরুদ্ধে থানায় যৌতুক ও হত্যার মামলার এজাহার দায়ের করেন এবং স্বামীর বাড়ি ফিরে যান।

উক্ত বিষয়ে গৃহবধু রুমকি বেগম সাংবাদিকদের জানান, আমি গর্ভবতী জানা সত্বেও স্বামীসহ শশুর বাড়ির লোকজন আমাকে অমানবিক নির্যাতন ও মারধর করেছে। পেটে লাথি মারার কারনে বাচ্চা মারা গেছে। আমি যদি কোন অন্যায় করে থাকি তাহলে আমাকে মারধর করুক বা মেরে ফেলুক। আমার পেটে জন্ম নেয়া অবুঝ শিশু কি অন্যায় করেছে? তারা আমার সন্তানকে মারলো কেন? একজন মা হিসেবে অবশ্যই আমার সন্তানের অপমৃত্যুর সাথে জরিত সবার শাস্তি চাই, এই জন্য চিকিৎসা শেষে মেডিকেল থেকে সরাসরি থানায় গিয়ে মামলা করে অভিযুক্ত স্বামীর বাড়িতেই এসে উঠেছি। কারন আমি সংসার ভাংতে চাই না, তবে অপরাধীর শাস্তি চাই। এ বিষয়ে ওসি স্যার আমাকে আইনগত সকল সহযোগীতার আশ্বাস দিয়েছেন।

বিষয়টি নিয়ে, অভিযুক্ত স্বামী আমিনুল ইসলাম জানান, থানা পুলিশ বাদীর সাথে মিমাংসা করার কথা বলেছে, তাই বাদীর সাথে মিমাংসার প্রস্ততি চলছে। সেই সাথে তিনি সাংবাদিকদের নিউজ না করার জন্য অনুরোধ জানান।

বিষয়টি নিয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাহারুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, যৌতুক দাবীতে নির্যাতন ও পেটে লাথি মেরে বাচ্চা মেরে ফেলার অভিযোগে এক গৃহবধু থানায় এজাহার দায়ের করেছেন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির