বিশ্বের সবচেয়ে দামি গাড়ি, বানানো হবে তিনটি
রোলস রয়েস—আভিজাত্য আর রুচিশীলতার এক যান্ত্রিক শিল্পকর্ম। নিজ গুণে শত বছরের বেশি সময় ধরে নিজেদের জনপ্রিয়তা ধরে রেখেছে প্রতিষ্ঠানটি। অসংখ্য বিলিয়নিয়র এবং নামীদামি তারাকাদের অন্যতম পছন্দের একটি নাম হলো রোলস রয়েস। বলা চলে, প্রতিষ্ঠানটির গাড়িগুলোই সফলতার চূড়ান্ত উদাহরণ!
ব্রিটিশ অটোমোবাইল কোম্পানি রোলস রয়েস বিশ্বের সবচেয়ে দামি গাড়িগুলোই নির্মাণ করে। তাদের গাড়ি কিনতে যাওয়া মানে কোটি কোটি টাকার দুঃখ মুহূর্তেই ভুলে যাওয়া। সম্পতি প্রতিষ্ঠানটি ‘২০২১ রোলস রয়েস বোট টেল’ মডেলের একটি গাড়ি প্রকাশ্যে এনেছে; যার বাজার মূল্য ২০০ কোটিরও বেশি!
বিশ্বের সবচেয়ে দামি রোলস রয়েস গাড়ির দাম এতটাই। সম্পূর্ণ নতুন মডেলের এই গাড়ি লম্বায় প্রায় ১৯ ফুট! তবে হ্যাঁ, মাত্র তিনটি ‘রোলস রয়েস বোট টেল’ তৈরি করবে ব্রিটিশ কোম্পানিটি।
এর আগে রোলস রয়েসের সবচেয়ে দামি মডেল ছিল রোলস রয়েস সোয়েপ্ট টেল। কিছুটা সেটির সঙ্গে এর ডিজাইনে মিল রয়েছে। ২০১৭ সালে ‘সোয়েপ্ট টেল’ গাড়িটি বিক্রি হয়। দাম ছিল প্রায় ১২.৮ মিলিয়ন পাউন্ড। ১৯৩০-এর দশকের রোলস রয়েস মডেলের গাড়িগুলোর রিয়ার ডিজাইন থেকেই এগুলো অনুপ্রাণিত।
রোলস রয়েস বোট টেলের মূল আকর্ষণ বোধ হয় এর রিয়ার অংশে। এটির পেছনের অংশ দেখতে অনেকটা বোটর মতোই। দুটি দামি কাঠের ঢাকনার তলায় রয়েছে দুটি কম্পার্টমেন্ট। অনেকটা প্রজাপতির ডানার মতো করে খোলে ডিকি-দুটি। আর সেটি খুললেই ভিতর থেকে বেরিয়ে আসে একটি আউটডোর সেটআপ।
বিলিয়নেয়ারদের পিকনিকের সুব্যবস্থা রয়েছে এই সেটআপে। কী নেই সেখানে! শ্যাম্পেন কুলার, দামি ক্রিস্টালের গ্লাস, খাবার রাখার জায়গা! এই কম্পার্টমেন্টের ভিতর থেকেই বেরিয়ে আসে একটি বেশ বড় আকারের ছাতা। এই ছাতার দাম কত জানেন? বাজারের সাধারণ একটি গাড়ির সমান!
এই গাড়িতে রয়েছে দুটি ফোল্ডিং চেয়ারও। তার ফ্রেম কার্বন ফাইবারের। আর গান শোনার জন্য রয়েছে ১৫টি স্পিকারের অত্যাধুনিক ও দামি সাউন্ড সিস্টেম।
বরাবরের মতো এবারও প্রতিষ্ঠানটির উদ্দেশ্য একটাই– ক্রেতাদের সবচেয়ে সেরা এবং আকর্ষণীয় একটি গাড়ি উপহার দেয়া। এ যেন শিল্পীর নিপুণ হাতে আঁকা এক যান্ত্রিক শিল্পকর্ম। তাই তো ভোক্তা সন্তুষ্টির দিক দিয়ে রোলস-রয়েসের স্থান এখনো সবার ওপরে।
আলম / আলম
IBC 2026 আমস্টারডামে বদলে যাচ্ছে সম্প্রচার প্রযুক্তির ভবিষ্যৎ
সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিধিনিষেধ ক্যালিফোর্নিয়ায়
‘রেট্রো নস্টালজিয়ায়’ সয়লাব সোশ্যাল মিডিয়া: সবার ৮০র দশকের লুক কেন
অ্যাপলের নতুন সিইওর সামনে বড় চার চ্যালেঞ্জ
ছবি সম্পাদনা থেকে অ্যালবাম তৈরি, সব কাজ করবে জেমিনি স্পার্ক
একাধিক ভাষা ও বক্তার কথাকে লাইভ টেক্সটে রূপান্তর করবে মেটার নতুন এআই
প্রতিযোগীদের সুবিধা দিতে ব্যবসার ধরন পরিবর্তনের নির্দেশ আদালতের
শিশুদের নিরাপত্তায় মেটার ১ হাজার ৮০০ কোটি ডলারের সমঝোতা
ব্লুটুথ নামটি এলো কোথা থেকে? নেপথ্যে হাজার বছরের পুরোনো গল্প!
স্তন ক্যানসার শনাক্তকরণে এআইয়ের নতুন সাফল্য, চিকিৎসায় বাড়ছে সম্ভাবনা
চাইনিজ রম নাকি গ্লোবাল? নতুন ফোন কেনার আগে যা জানা জরুরি
শিশুদের নিরাপত্তা দিতে ব্যর্থ টিকটক, ৪০ কোটি ডলারে সমঝোতা