ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

মাওয়ায় ঝুঁকি নিয়েই লঞ্চে পদ্মা পারাপার


লৌহজং প্রতিনিধি photo লৌহজং প্রতিনিধি
প্রকাশিত: ১৫-৯-২০২১ দুপুর ২:২৪

তাজুল ইসলাম রাকিব লৌহজং (মুন্সিগঞ্জ) প্রতিনিধি:
মুন্সীগঞ্জের লৌহজংয়ের শিমুলিয়া ঘাট দিয়ে প্রতিদিন দক্ষিণবঙ্গের ২১ জেলার প্রায় ৫০-৬০ হাজার যাত্রী যাতায়াত করে থাকেন। এসব যাত্রী এক প্রকার ঝুঁকি নিয়েই পারাপার হচ্ছেন। ২৭ দিন ফেরি ও প্রায় ৫ মাস ধরে স্পিডবোট বন্ধ থাকায় শিমুলিয়া নৌরুটে পদ্মা পার হতে লঞ্চ ছাড়া অন্য কোনো উপায় নেই। বৈরী আবহাওয়া বা তীব্র স্রোতের মধ্যে ঝুঁকি নিয়েই পদ্মা পার হতে হচ্ছে যাত্রীদের। নিরুপায় যাত্রীরা হুড়মুড় করে উঠছেন লঞ্চে।

আগে জরুরি প্রয়োজন বা বৈরী আবহাওয়ায় লঞ্চ ও স্পিডবোট বন্ধ থাকলে ফেরিতে পার হওয়ার সুযোগ ছিল যাত্রীদের। কিন্তু পদ্মায় তীব্র স্রোত থাকায় গত মাসের ১৮ তারিখ থেকে বন্ধ রয়েছে ফেরি। এছাড়া গত ৪ মে থেকে বন্ধ রয়েছে স্পিডবোট। এখন যাত্রীদের পদ্মা পার হতে লঞ্চই একমাত্র ভরসা। তাও আবার সন্ধ্যা সাড়ে ৬টার আগেই বন্ধ হয়ে যায়। বড় লঞ্চগুলোতে বসে যেতে সুবিধা হয় আর ছোটগুলোতে দাঁড়ানোর জায়গা পর্যন্ত থাকে না। লঞ্চে যে পরিমাণ যাত্রী নেয়ার কথা তার থেকে অনেক বেশি যাত্রী নেয়া হচ্ছে।

এদিকে বৃহস্পতিবার হলে লঞ্চগুলোতে উপচেপড়া ভিড় লক্ষ্য করা যায়। মানুষ গাদাগাদি করে বসে আছে। যেখানে ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রীদের পারাপার করা হচ্ছে। লঞ্চের ভেতরে বসার জন্য নেই কোনো চেয়ার। সব যায়গায় কাঠের তৈরি বেঞ্চ। বেশিরভাগ যাত্রী দাঁড়িয়ে আছেন।

মাদারীপুরের টেকেরহাটের গোলাম রাব্বানী জানান, আমাদের এভাবেই জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হতে হয়। হয়তো আরেক বছর কষ্ট করে পারাপার হতে হবে। পদ্মা সেতু চালু হয়ে গেলে আমাদের আর কোনো কষ্ট করা লাগবে না।

বরিশালের যাত্রী মো. জালাল মুন্সী বলেন, আমরা প্রতিদিন এভাবেই যাতায়াত করে থাকি। আমাদের কথা কেউ চিন্তা করে না।

মাওয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আবু তাহের মিয়া বলেন, রাতের বেলা মানুষ ঝুঁকি নিয়ে লঞ্চে পারাপার হচ্ছে। আমাদের চোখকে ফাঁকি দিয়ে যাচ্ছে, তারপরও আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি।

শিমুলিয়ার বিআইডব্লিউটিএর পরিবহন পরিদর্শক মোহাম্মদ সোলাইমান বলেন, ফেরি ও স্পিডবোড বন্ধ থাকায় লঞ্চের ওপর অনেকটা চাপ বাড়ছে। তবুও আমরা সর্বোচ্চ চেষ্টা করছি লঞ্চে যেন অতিরিক্ত যাত্রী না নেয়া হয়।

শিমুলিয়া বিআইডব্লিউটিএর উপ-পরিচালক ওবায়দুল করিম খান বলেন, পদ্মাতে প্রচুর পরিমাণে ময়লা-আবর্জনা ভাসে। এ কারণে লঞ্চের পাখায় পেঁচিয়ে গিয়ে ইঞ্জিনে সমস্যা হয়। এসব দুর্ঘটনাকে মোকাবেলা করার জন্য উদ্ধারকর্মী রাখা হয়েছে।

জামান / জামান

কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার

শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন

ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন

বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ

ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি

পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়

শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন

গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত

কোম্পানীগঞ্জ উপজেলায় ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল