দাউদকান্দি পৌরসভার ২০২৫-২৬ অর্থ বছরে ৪২ কোটি ৯১ লক্ষ টাকার বাজেট ঘোষনা
কুমিল্লা জেলার দাউদকান্দি পৌরসভার ২০২৫-২৬ অর্থ বছরের বাজেট ঘোষণা করেছেন পৌর প্রশাসক রেদোয়ান ইসলাম। সোমবার (৩০ জুন) দুপুর বারোটায় পৌর ভবন মিলনায়তনে এ বাজেট ঘোষণা করা হয়।
এবারের বাজেটে মোট রাজস্ব ধরা হয়েছে তেরো কোটি তেইশ লক্ষ একচল্লিশ হাজার তিনশত একত্রিশ টাকা, মোট রাজস্ব ব্যয় ধরা হয়েছে নয় কোটি ঊনষাট লক্ষ সাতান্ন হাজার টাকা উদ্ধৃত্ত রাজস্বের পরিমাণ তিন কোটি তেষট্টি লক্ষ চুরাশি হাজার তিনশত একত্রিশ টাকা
মোট উন্নয়ন আয় ধরা হয়েছে ঊনত্রিশ কোটি আটষট্টি লক্ষ আঠারো হাজার পঁয়তাল্লিশ টাকা এবং মোট উন্নয়ন ব্যয় ধরা হয়েছে সাতাশ কোটি পনেরো লক্ষ টাকা আর মোট উন্নয়ন উদ্ধৃত্ত হলো দুই কোটি তেপ্পান্ন লক্ষ আঠারো হাজার পঁয়তাল্লিশ টাকা।
২০২৫-২৬ অর্থ বছরে সর্বমোট আয় ধরা হয়েছে বিয়াল্লিশ কোটি একানব্বই লক্ষ ঊনষাট হাজার তিনশত সাতাত্তর টাকা এবং সর্বমোট ব্যয় ধরা হয়েছে ছত্রিশ কোটি চুয়াত্তর লক্ষ সাতান্ন হাজার টাকা।
বাজেট ঘোষণা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন পৌর প্রশাসক রেদোয়ান ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ তাজুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ হাবিবুর রহমান, সহকারী প্রকৌশলী এইচ এম কামরুল ইসলাম, উপসহকারী প্রকৌশলী কেবিন সুলতানা, হিসাব রক্ষক মোঃ শাহাদাত হোসেন, কালেক্টরী ইন্সপেক্টর মোঃ কামরুজ্জামান, লাইসেন্স পরিক্ষক মোঃ আবদুল আহাদ প্রমুখ।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ