শাহ্জালাল ইসলামী ব্যাংকই পিএলসি কর্তৃক “আর্থিক খাতে অংশগ্রহণ নারীর অধিকার” শীর্ষক সেমিনানের আয়োজন
নারীর আর্থিক ক্ষমতায়ন ও অর্থনীতিতে সমান অংশগ্রহণ নিশ্চিত করতে “আর্থিক খাতে অংশগ্রহণ: নারীর অধিকার” শীর্ষক এক সেমিনারের আয়োজন করে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি।
২০২৫ সালের ২৮ জুন ব্যাংকের উত্তরা শাখায় আয়োজিত এই সেমিনারে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের পরিচালক মো. ইকবাল মহসীন।
প্রায় ৪০ জন নারী উদ্যোক্তা ও অংশগ্রহণকারীর উপস্থিতিতে এই সেমিনারে বক্তারা বলেন, শুধু পুরুষ নয়, আর্থিক শিক্ষার ক্ষেত্রে নারী সমাজের অংশগ্রহণও সমান গুরুত্বপূর্ণ। নারীরা যাতে স্বতন্ত্রভাবে সিদ্ধান্ত নিতে পারেন এবং নিজের অর্থনৈতিক অবস্থান সুদৃঢ় করতে পারেন, সে জন্য ব্যাংকিং খাতকে আরও অন্তর্ভুক্তিমূলক করে তুলতে হবে।
বক্তারা নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের ক্ষেত্রে নীতিগত সহায়তা, ব্যাংকিং সেবায় সহজ প্রবেশাধিকার এবং নারী উদ্যোক্তাদের জন্য উপযুক্ত ঋণপণ্য চালুর ওপর জোর দেন। বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি নারী উদ্যোক্তাদের জন্য প্রশিক্ষণ, আর্থিক সচেতনতা এবং নিয়মিত সাপোর্ট ব্যবস্থা নিশ্চিত করার আহ্বান জানান বক্তারা।
সেমিনারে আরও উপস্থিত ছিলেন শাহ্জালাল ইসলামী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এম. এম. সাইফুল ইসলাম, ব্যাংকের রিস্ক ম্যানেজমেন্ট বিভাগের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট মো. আবু ছায়েম, উত্তরা শাখার ব্যবস্থাপক মো. আবু হানিফ, মিরপুর শাখার ব্যবস্থাপক নাজির আহমেদ, গরীব-ই-নেওয়াজ শাখার ব্যবস্থাপক মো. আসিফুল হক, উত্তরখান শাখার ব্যবস্থাপক এবিএম মাহফুজুল আলম, পল্লবী শাখার ব্যবস্থাপক সৈয়দ জানে আলম এবং টঙ্গী শাখার চলতি দায়িত্বপ্রাপ্ত ব্যবস্থাপক শাহ আলম মিয়া।
সেমিনারে অংশগ্রহণকারীরা এমন আয়োজনের জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান এবং ভবিষ্যতে আরও ব্যাপক পরিসরে এ ধরনের উদ্যোগের আহ্বান জানান। বক্তারা বিশ্বাস করেন, নারীর সক্রিয় অংশগ্রহণ ছাড়া দেশের টেকসই উন্নয়ন সম্ভব নয়, আর এই অংশগ্রহণের অন্যতম প্রধান ভিত্তি হচ্ছে নারীর আর্থিক অন্তর্ভুক্তি।
এমএসএম / এমএসএম
আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত
সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত
ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী
বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ
দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি
টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল
শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ
ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ
সংস্কৃতির মিলনমেলায় তিন দিনের বর্ণাঢ্য আয়োজন, শেষ হলো SEU Cultural Fest Season 3
পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো
বেলকুচিতে যমুনার তীরে জমজমাট ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা সম্পন্ন