ঢাকা বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

অস্ত্র মামলায় ১০ বছরের সাজা, পালিয়ে থেকেও রক্ষা হয়নি ফকরুলের


সেলিম, নোয়াখালী photo সেলিম, নোয়াখালী
প্রকাশিত: ৩০-৬-২০২৫ দুপুর ৪:৫২

দীর্ঘদিন পলাতক থাকার পর শেষ পর্যন্ত র‍্যাবের জালে ধরা পড়লো অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি মো. ফকরুল ইসলাম (৩৬)। রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌরাস্তা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী ক্যাম্পের একটি আভিযানিক দল।

সোমবার (৩০ জুন) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব-১১, সিপিসি-৩-এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তার ফকরুল ইসলাম বেগমগঞ্জ উপজেলার গনিপুর গ্রামের দেওয়ানজি বাড়ির মো. সোহরাব হোসেনের ছেলে।

র‍্যাব জানায়, ফকরুল একজন চিহ্নিত অস্ত্র ও মাদক মামলার আসামি। একটি অস্ত্র মামলায় আদালত তাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। কিন্তু রায় ঘোষণার পর থেকেই তিনি দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন। রবিবার রাত ৯টার দিকে বেগমগঞ্জ চৌরাস্তার সিএনবি গেটের বিপরীত পাশে মেসার্স মাওলা অটোজ ও ডিজিটাল হোন্ডা সার্ভিসিং সেন্টারের সামনের সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফকরুল তার সাজা সংক্রান্ত তথ্য স্বীকার করেছে বলে জানিয়েছে র‍্যাব।

এ বিষয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু বলেন, "গ্রেপ্তারকৃত ফকরুল ইসলাম অস্ত্র মামলায় আদালতের দেওয়া ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি। তাকে আইনানুগ প্রক্রিয়ায় বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।"

স্থানীয় সূত্রে জানা গেছে, ফকরুল ইসলাম দীর্ঘদিন ধরে এলাকায় আত্মগোপনে ছিলেন না, বরং ছদ্মবেশে চলাফেরা করতেন। তার গ্রেপ্তারে এলাকায় স্বস্তি ফিরেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে, ফকরুলের মতো পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের খুঁজে বের করতে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে।

এমএসএম / এমএসএম

নড়াগাতীতে গভীর রাতে প্রবাসীর স্ত্রীর ঘরে প্রবেশের দায়ে যুবক আটক

মসজিদের ইমামের ঘরে বোমা বিস্ফোরণ, উড়ে গেল টিন

বাঘিয়ার বিলে ২ লাখ ২০ হাজার টাকার চায়না দুয়ারী জাল জব্দ’

টাঙ্গাইলে বনের জমি যেভাবে দখল হয়! গজারি বনের আড়াই হাজার গাছ কেটে কলা বাগান

উলিপুরে সার মজুদ রাখায় ব্যবসায়ীর জরিমানা সার জব্দ

লালমনিরহাটে শিশু ধর্ষণ মামলায় সুজনের যাবজ্জীবন কারাদণ্ড

নজরুলের সাম্য-সম্প্রীতির চেতনা নতুন প্রজন্মে ছড়িয়ে দেওয়ার আহ্বান

নোয়াখালী টাউন হল আধুনিকায়নে মতবিনিময় সভা

পটিয়ায় সাবেক সংসদ সদস্যের বাড়িতে চুরি

বেনাপোল বন্দরে ইমিটেসন পণ্য সিন্ডিকেটের কারসাজিতে রাজস্ব ফাঁকি

কুড়িগ্রামে বিএনপির ৫ শতাধিক বৃক্ষরোপণ

গলাচিপায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দুই গ্রুপের পাল্টাপাল্টি হামলা

৬১ বছরের পদমর্যাদা ও গ্রেড অবনমনের প্রতিবাদে মেহেরপুরে বিএডিসির অবস্থান কর্মসূচি