ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

ডিএসসিসির ২০২৫-২৬ অর্থবছরের ৩৮৪১.৩৮ কোটি টাকার বাজেট অনুমোদন


শেখ বেলাল  photo শেখ বেলাল
প্রকাশিত: ৩০-৬-২০২৫ দুপুর ৪:৫৯

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ২০২৫-২৬ অর্থবছরের ৩৮৪১.৩৮ কোটি টাকার বাজেট অনুমোদিত হয়েছে। সোমবার (৩০ জুন) নগর ভবনে আয়োজিত ডিএসসিসির পরিচালনা কমিটির ৭ম (সপ্তম) কর্পোরেশন সভায় সর্বসম্মতিক্রমে এই বাজেট অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ডিএসসিসির প্রশাসক মো. শাহজাহান মিয়া। এতে সরকারি বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রতিনিধিসহ ২৫ সদস্য বিশিষ্ট পরিচালনা কমিটির সক্রিয় অংশগ্রহণ ছিল।

সভায় শুরুতেই ০৫ মে ২০২৫ তারিখে অনুষ্ঠিত ষষ্ঠ কর্পোরেশন সভার কার্যবিবরণী দৃঢ়ীকরণ এবং বাস্তবায়নের অগ্রগতি নিয়ে আলোচনা হয়। এরপর আলোচ্য সূচি অনুযায়ী বাজেটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) আলী মনসুর। বাজেট আলোচনায় অংশ নিয়ে পরিচালনা কমিটির সদস্যরা এর বিভিন্ন দিক বিশ্লেষণ করেন এবং অবশেষে প্রস্তাবিত বাজেট অনুমোদন প্রদান করেন।

সভায় বাজেট প্রসঙ্গে ডিএসসিসির প্রশাসক বলেন, “এই বাজেট কেবল গাণিতিক পরিসংখ্যান নয়; এটি নাগরিকদের আমানত। করদাতাদের কষ্টার্জিত অর্থ দিয়ে আমরা যে বাজেট গঠন করেছি, তা সুষ্ঠু বাস্তবায়নের মাধ্যমে নগরবাসীর দৈনন্দিন সমস্যা সমাধান করাই আমাদের প্রধান দায়িত্ব।”

সভায় আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। এর মধ্যে একটি হলো, ১৯৯৮ সাল থেকে চলমান ‘আরবান প্রাইমারী হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রকল্প–২য় পর্যায়’ এর মেয়াদ শেষ হয়ে যাওয়ায়, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এবং প্রকল্প সংশ্লিষ্ট এনজিওগুলোর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে স্বাস্থ্যসেবা কার্যক্রম চালু রাখার সিদ্ধান্ত।

এছাড়াও, অর্থ মন্ত্রণালয়ের পরিপত্র অনুযায়ী, ডিএসসিসিতে দৈনিক ভিত্তিতে নিয়োজিত অস্থায়ী শ্রমিকদের মজুরি ৬০০ টাকা থেকে বাড়িয়ে ৮০০ টাকা নির্ধারণ করা হয়েছে। মন্ত্রীপাড়ায় অবস্থিত অস্থায়ী মসজিদটি একটি তিনতলা বিশিষ্ট নান্দনিক স্থাপনায় রূপান্তরের নীতিগত অনুমোদনও দেওয়া হয়।

সভায় উপস্থিত ছিলেন ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা ড. জিল্লুর রহমান, সচিব মুহাম্মদ শফিকুল ইসলাম, এবং বিভিন্ন বিভাগের শীর্ষ কর্মকর্তারা।

এই বাজেটের মাধ্যমে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ব্যবস্থাপনায় নতুন গতি আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

এমএসএম / এমএসএম

লিগ্যাল এইডের সহযোগিতায় শিশু সন্তানকে ফিরে পেলো কিশোরী মা

মিরপুর কলেজের দেয়াল ধস: তদন্ত কমিটি গঠনের ঘোষণা ও ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস ফেরদৌসী আহমেদ এমপির

মিরপুরে দেয়াল ধসে ২ জন নিহত

ন্যায্যভিত্তিক সমাজ গঠনে বিভাজনের বদলে ঐক্যের আহ্বান

নলতায় ফারজানার লাশ দেখে অজ্ঞান হন হত্যা মামলার সাক্ষী হামিদুল মোড়ল

টেন্ডার শেষ হওয়ার আগেই বরাদ্দ, নাফরিজা শ্যামার ভূমিকা নিয়ে প্রশ্ন

১৬ ডিসেম্বর তৃতীয় টার্মিনাল উদ্বোধনের প্রস্তুতি: ORAT কার্যক্রম শুরুর তাগিদ

বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবসে ঢাকায় দ্বিতীয় মিয়াওয়াকি আরবান ফরেস্ট উদ্বোধন

খিলগাঁওয়ে সন্ত্রাসী পাগলা সোহেল গ্রেফতার পর এলাকায় স্বস্তি মিলেছে

রাজউকের জোন-৭/১ এলাকায় মোবাইল কোর্ট: ১২ ভবনে অভিযান, ১৮টি বিদ্যুৎ মিটার জব্দ

অন্যায্যভাবে চাকরিচ্যুত ৫৬২ পুলিশ সদস্যের পুনর্বাহাল দ্রুত বাস্তবায়নের দাবি মানববন্ধন

স্বার্থান্বেষী মহলের অপপ্রচারের শিকার হচ্ছে জাতীয়তাবাদীর আদর্শের সৈনিক ওসি কামরুল হাসান

রাজধানীর ভাটারায় ভাঙ্গারী ব্যবসায়ীর কাছে মোটা অঙ্কের চাঁদা দাবী