পুষ্টি ও নিরাপদ খাদ্য ব্যবস্থাপনায় নারীর অংশগ্রহণ শীর্ষক আলোচনা সভা
রাজধানীর ধানমন্ডির ওয়াটারফল কনভেনশন হলে "পুষ্টি ও নিরাপদ খাদ্য ব্যবস্থাপনায় নারীর অংশগ্রহণ" শীর্ষক আলোচনা সভা ও ফল উৎসব অনুষ্ঠিত হয়। নিরাপদ খাদ্য বিষয়ক সংগঠন ফুড সেফটি মুভমেন্ট ও নারী ও শিশু বিষয়ক সংগঠন ফারজানা'স শাইনিং বুধবার সন্ধ্যায় যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। ফারজানা'স শাইনিং এর সিইও ফারজানা ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের প্রকল্প পরিচালক কৃষিবিদ আ ন ম আনোয়ারুল হাসান। ফুড সেফটি মুভমেন্টের মহাসচিব মো: ইউনুছ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন উইমেন এন্ডিং হাঙ্গার এর সভাপতি আঞ্জুমান আখতার। সন্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির যুগ্ম সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান চৌধুরী বিপু, আন্তর্জাতিক সংস্থা গেইন এর প্রজেক্ট কো-অর্ডিনেটর লাইলুন নাহার, জাইকা ফুড সেফটি প্রজেক্টের ন্যাশনাল টিম লিডার মাসুদ আলম ও সাদিয়া শারমীন, পুষ্টি প্রকল্পের সিনিয়র মনিটরিং কর্মকর্তা শামীম শেখ, ফুড সেফটি মুভমেন্টের উপদেষ্টা ড: মমতাজ খানম, হাসকা এগ্রো ফুড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাহিদুল ইসলাম। অনুষ্ঠানের সহ-আয়োজক ছিল ওয়ার্ল্ড অব ইউনিটি এবং মিডিয়া পার্টনার ছিল রাজধানী টেলিভিশন।
বক্তারা নিরাপদ খাদ্য ব্যবস্থাপনায় নারীর অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরে বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিতে নারীর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। ফুড ভ্যালু চেইন এর প্রতিটি স্তরে নারীর ভূমিকা রয়েছে। নিরাপদ খাদ্য সম্পর্কে নারীদের সম্যক জ্ঞান থাকা জরুরি। সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের খাদ্যশৃংখলের প্রতিটি স্তরে নারীর অংশগ্রহণ নিশ্চিত করা প্রয়োজন । বিভিন্ন শ্রেণী পেশার প্রায় ৫০ জন নারী নিরাপদ খাদ্য সম্পর্কে তাদের মতামত তুলে ধরেন। ফল উৎসব ও নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
এমএসএম / এমএসএম
লিগ্যাল এইডের সহযোগিতায় শিশু সন্তানকে ফিরে পেলো কিশোরী মা
মিরপুর কলেজের দেয়াল ধস: তদন্ত কমিটি গঠনের ঘোষণা ও ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস ফেরদৌসী আহমেদ এমপির
মিরপুরে দেয়াল ধসে ২ জন নিহত
ন্যায্যভিত্তিক সমাজ গঠনে বিভাজনের বদলে ঐক্যের আহ্বান
নলতায় ফারজানার লাশ দেখে অজ্ঞান হন হত্যা মামলার সাক্ষী হামিদুল মোড়ল
টেন্ডার শেষ হওয়ার আগেই বরাদ্দ, নাফরিজা শ্যামার ভূমিকা নিয়ে প্রশ্ন
১৬ ডিসেম্বর তৃতীয় টার্মিনাল উদ্বোধনের প্রস্তুতি: ORAT কার্যক্রম শুরুর তাগিদ
বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবসে ঢাকায় দ্বিতীয় মিয়াওয়াকি আরবান ফরেস্ট উদ্বোধন
খিলগাঁওয়ে সন্ত্রাসী পাগলা সোহেল গ্রেফতার পর এলাকায় স্বস্তি মিলেছে
রাজউকের জোন-৭/১ এলাকায় মোবাইল কোর্ট: ১২ ভবনে অভিযান, ১৮টি বিদ্যুৎ মিটার জব্দ
অন্যায্যভাবে চাকরিচ্যুত ৫৬২ পুলিশ সদস্যের পুনর্বাহাল দ্রুত বাস্তবায়নের দাবি মানববন্ধন
স্বার্থান্বেষী মহলের অপপ্রচারের শিকার হচ্ছে জাতীয়তাবাদীর আদর্শের সৈনিক ওসি কামরুল হাসান