উত্তরায় SEDA ফাউন্ডেশনের ১৭তম মেধা যাচাইয়ে প্রায় ২ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণ
এস.ই.ডি.এ ফাউন্ডেশন বাংলাদেশ-এর উদ্যোগে প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও অনুষ্ঠিত হলো ১৭তম মেধা যাচাই পরীক্ষা-২০২৫।
দেশের বিভিন্ন অঞ্চলের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এই পরীক্ষা উত্তরা, গাজীপুর, ঝিনাইদহ ও ফরিদপুরসহ মোট ৬টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়। মাদ্রাসা ও স্কুলের প্রায় ২ হাজার পরীক্ষার্থী এতে অংশ নেয়।
এস.ই.ডি.এ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোঃ মোক্তার হোসেন সামির বলেন, “২০০৮ সাল থেকে আমরা নিয়মিতভাবে দেশের বিভিন্ন জেলার শিক্ষার্থীদের নিয়ে মেধা যাচাই পরীক্ষা আয়োজন করছি। দেশের এই ক্রান্তিলগ্নে কিশোর অপরাধ রোধে আমরা খেলাধুলা, সাংস্কৃতিক কার্যক্রমসহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করে থাকি। যত বেশি প্রতিযোগিতায় অংশগ্রহণ বাড়বে, তত বেশি তারা অপরাধের পথ থেকে দূরে থাকবে বলে আমরা বিশ্বাস করি।”
পরীক্ষার প্রধান পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোঃ মোক্তার হোসেন সামির। পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বিচারপতি মোঃ আফজাল হোসেন আহমেদ, মোঃ মুনতাসিরুল ইসলাম মুকুল এবং উত্তরা পশ্চিম থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক, ফরিদুল ইসলাম।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, আগামী বছর আরও বড় পরিসরে মেধা যাচাই পরীক্ষার আয়োজন করা হবে এবং দেশের বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের জন্য উন্নয়নমূলক কার্যক্রম আরও সম্প্রসারণ করা হবে।
এমএসএম / এমএসএম
দলিল লেখক ও সার্ভেয়ার নাছির উদ্দিন ভূইয়া প্রকাশ্যে গণ্যমান্য লোকজনের সামনেই ঢাকায় অবস্থানরত সাংবাদিককে মেরে ফেলার হুমকী দিলেন
রাজধানীর বাড্ডায় জমি দখল ও জীবননাশের হুমকি: বিএনপি নামধারী শাহিনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
ঢাকা উত্তর বিএনপির শীর্ষ নেতৃত্বে কারা, চলছে নানা হিসাব-নিকাশ
হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে বুড়িগঙ্গা নদীর তীরবর্তী এলাকা পরিদর্শন করলেন বিআইডব্লিউটিএ চেয়ারম্যান
তুরাগ থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার খুলনার ফুলতলা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক
উত্তরায় মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড
একাধিক মামলা-তদন্তের নথিতে নাম : শাহজালালের ডিডি নজরুলকে নিয়ে নানা প্রশ্ন
ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় মোঃ আইয়ুব আলী
অটোরিকশাচালক রাহুল হত্যার আড়াই বছর পর রহস্য উদঘাটন করল পিবিআই
আন্দোলন-সংগ্রাম ও ত্যাগী রাজনীতিতে মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় শিমুল আহমেদ
শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের নবনিযুক্ত পরিচালক ডা. মীর্জা গোলাম সারওয়ারকে ‘সকালের সময়’ পরিবারের শুভেচ্ছা
ডেঙ্গু প্রতিরোধে ড্যাবের সায়েন্টিফিক সেমিনার ও লিফলেট বিতরণ