ড্যাব কেন্দ্রীয় কার্যালয়ের শুভ উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর কেন্দ্রীয় কার্যালয়ের শুভ উদ্বোধন উপলক্ষে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২১ ডিসেম্বর ২০২৫) রাত ৯টায় রাজধানীর মগবাজারে অবস্থিত ড্যাব কেন্দ্রীয় কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য জনাব মির্জা আব্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. ফরহাদ হালিম, ডোনার প্রধান উপদেষ্টা ও ড্যাবের নির্বাহী পরিচালক (জেডআরএফ)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক হারুন আল রশীদ, সভাপতি, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ডা. মোঃ জহিরুল ইসলাম শাকিল, মহাসচিব, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। এছাড়াও আলোচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রফেসর ডা: আবুল কেনান, সিনিয়র সহ সভাপতি ( ড্যাব), ডা: খালেকুজ্জামান দীপু, সিনিয়র যুগ্ম মহাসচিব ( ড্যাব) সহ বিভিন্ন ইউনিট এর ড্যাব নেতৃবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন মেডিনিউজ এর সম্পাদক ডা: মাহফুজুল হক চৌধুরী ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। দোয়া মাহফিল ও আলোচনা সভায় বক্তব্য রাখেন ড্যাব কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ ডা. মেহেদী হাসান। তিনি তাঁর বক্তব্যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করেন এবং ড্যাবের সাংগঠনিক কার্যক্রমকে আরও সুসংগঠিত ও গতিশীল করার প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও গণতন্ত্রের কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
Aminur / Aminur
নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি
মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)
উত্তরায় ১৮ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ২
পরিকল্পিত অপপ্রচার চালিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে: এডিসি শামীম
বায়তুল মোকাররমে শুরু মাসব্যাপী ইসলামী বইমেলা
রাজউকের মোবাইল কোর্টে ৪ ভবনে অভিযান, জব্দ ৪ বৈদ্যুতিক মিটার
ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা আবু তৈয়ব
উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু
লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ !
রাখি বাদ, আ: লীগের আইন সহায়ক কমিটিতে জামায়াত পরিবারের হিরণ!
উত্তরায় মাদকবিরোধী অভিযান: ১৩ হাজার ইয়াবাসহ আটক ২
ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা