ঢাকা-১৮ আসনে ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী আনোয়ার হোসেনের মনোনয়ন ফরম সংগ্রহ
ঢাকা-১৮ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মুহাম্মাদ আনোয়ার হোসেন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
রোববার (২১ ডিসেম্বর ২০২৫) থানা নির্বাচন কমিশনারের কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
আলহাজ্ব আনোয়ার হোসেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সিনিয়র সহ-সভাপতি এবং একজন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক।
মনোনয়ন ফরম সংগ্রহকালে উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসন কমিটির সদস্য মুফতি আব্দুল কুদ্দুস রশীদি, মিজানুর রহমান, গাজী সালাহউদ্দিন, আবু সিয়াম, মুস্তাফিজুর রহমানসহ থানা, ওয়ার্ড ও ইউনিট পর্যায়ের নেতৃবৃন্দ এবং সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের দায়িত্বশীলরা।
এ সময় আলহাজ্ব মুহাম্মাদ আনোয়ার হোসেন বলেন, “ঢাকা-১৮ আসনের সাধারণ মানুষের ন্যায়সঙ্গত অধিকার প্রতিষ্ঠা, দুর্নীতিমুক্ত সমাজ গঠন এবং ইসলামী মূল্যবোধভিত্তিক কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে আমি নির্বাচন করতে আগ্রহী হয়েছি। জনগণের দোয়া, সমর্থন ও ভালোবাসা পেলে সংসদে গিয়ে মানুষের মৌলিক অধিকার, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের পক্ষে সোচ্চার ভূমিকা পালন করব।”
তিনি আরও বলেন, “ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনো ক্ষমতার রাজনীতি নয়, বরং জনকল্যাণের রাজনীতি করে। ইনসাফভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠাই আমাদের মূল লক্ষ্য। মনোনয়ন ফরম সংগ্রহকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।
Aminur / Aminur
দলিল লেখক ও সার্ভেয়ার নাছির উদ্দিন ভূইয়া প্রকাশ্যে গণ্যমান্য লোকজনের সামনেই ঢাকায় অবস্থানরত সাংবাদিককে মেরে ফেলার হুমকী দিলেন
রাজধানীর বাড্ডায় জমি দখল ও জীবননাশের হুমকি: বিএনপি নামধারী শাহিনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
ঢাকা উত্তর বিএনপির শীর্ষ নেতৃত্বে কারা, চলছে নানা হিসাব-নিকাশ
হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে বুড়িগঙ্গা নদীর তীরবর্তী এলাকা পরিদর্শন করলেন বিআইডব্লিউটিএ চেয়ারম্যান
তুরাগ থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার খুলনার ফুলতলা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক
উত্তরায় মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড
একাধিক মামলা-তদন্তের নথিতে নাম : শাহজালালের ডিডি নজরুলকে নিয়ে নানা প্রশ্ন
ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় মোঃ আইয়ুব আলী
অটোরিকশাচালক রাহুল হত্যার আড়াই বছর পর রহস্য উদঘাটন করল পিবিআই
আন্দোলন-সংগ্রাম ও ত্যাগী রাজনীতিতে মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় শিমুল আহমেদ
শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের নবনিযুক্ত পরিচালক ডা. মীর্জা গোলাম সারওয়ারকে ‘সকালের সময়’ পরিবারের শুভেচ্ছা
ডেঙ্গু প্রতিরোধে ড্যাবের সায়েন্টিফিক সেমিনার ও লিফলেট বিতরণ