ঢাকা–১৩ আসনে কামরুজ্জামান জুয়েলের পক্ষে বিএনপির মনোনয়ন ফর্ম সংগ্রহ
ঢাকা–১৩ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী ও যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েলের পক্ষে দলীয় মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন মোহাম্মদপুর থানা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
সোমবার দুপুরে রাজধানীর নির্বাচন কমিশন কার্যালয় থেকে বিএনপির পক্ষ থেকে এ মনোনয়ন ফর্ম সংগ্রহ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদপুর থানা ছাত্রদলের সাবেক সভাপতি মাজহারুল ইসলাম রাসেল, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রহমান রাশেদ, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক হাসান বসুনিয়া, মোহাম্মদপুর থানা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মির্জা রাজিবুল আলম রয়েল, মোহাম্মদপুর থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান রুবেল, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রিপন আহমেদ, সাবেক ছাত্রনেতা রেজওয়ান শাকিব, মোহাম্মদপুর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. রুবেল, শেরেবাংলা নগর থানা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক রায়হান মিয়া ও শ্রমিকদল নেতা মাসুম।
এ ছাড়া মোহাম্মদপুরের বিভিন্ন ইউনিটের ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, যুবদল ও শ্রমিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নেতারা বলেন, ঢাকা–১৩ আসনে বিএনপির গণমানুষের নেতা হিসেবে কামরুজ্জামান জুয়েল তৃণমূল পর্যায়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। তাঁর পক্ষে ইতোমধ্যে এলাকায় শক্তিশালী গণসমর্থন গড়ে উঠেছে বলে তারা দাবি করেন।
Aminur / Aminur
অন্যায্যভাবে চাকরিচ্যুত ৫৬২ পুলিশ সদস্যের পুনর্বাহাল দ্রুত বাস্তবায়নের দাবি মানববন্ধন
স্বার্থান্বেষী মহলের অপপ্রচারের শিকার হচ্ছে জাতীয়তাবাদীর আদর্শের সৈনিক ওসি কামরুল হাসান
রাজধানীর ভাটারায় ভাঙ্গারী ব্যবসায়ীর কাছে মোটা অঙ্কের চাঁদা দাবী
উত্তরার ১১ নম্বর সেক্টরে ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন নারী-পুরুষ ও শিশু
১৫ বছরের সংসার ভেঙে পরকীয়া প্রেমিকের সঙ্গে চলে যাওয়ার অভিযোগ: ছাত্রদল নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলনে বিচারের দাবি
নৈতিকতার চরম অবক্ষয় চলছে, রাষ্ট্রের আদর্শ পরিবর্তন জরুরি: হেযবুত তওহীদের কর্মী সম্মেলনে ইমাম সেলিম
কামরাঙ্গীরচরে ২৫ পরিবারের বসতবাড়ি উচ্ছেদ করে স্কুল গঠন
ভাটারায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ: ৬ ঘণ্টার ব্যবধানে মামা-ভাগনির মৃত্যু
গুলশান এলাকায় পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে রাজউক ও গুলশান সোসাইটির যৌথ উদ্যোগে টাউন হল সভা অনুষ্ঠিত
মুসলিম উম্মাহর ঐক্য ও পেট্রো-ডলারের আধিপত্য ভাঙার নতুন বার্তা: ইনসাফ গার্ডের স্মরণসভা
জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ডে সম্মানিত জবির কৃতী শিক্ষার্থী কাওছার
আটাব নির্বাচন ঘিরে নতুন বিতর্ক, ভোটার তালিকা বাতিল ও পুনঃতফসিলের দাবিতে সংবাদ সম্মেলন