ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে রাজউকের জরুরি তৎপরতা


সিনথিয়া পপি photo সিনথিয়া পপি
প্রকাশিত: ২২-১১-২০২৫ দুপুর ২:২৬

শুক্রবার সকাল ১০:৩৮ ঘটিকায় ঢাকা সহ আশেপাশের এলাকায় রিখটার স্কেলে ৫.৭ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়। ঢাকার অদূরে উৎপত্তি হওয়া এই ভূমিকম্পে ঢাকার বিভিন্ন এলাকায় একাধিক ভবন হেলে পড়া সহ ফাটল ধরার খবর পাওয়া যায়। উল্লিখিত ভবনসমূহের প্রকৃত অবস্থা যাচাই এর লক্ষ্যে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ রিয়াজুল ইসলামের নির্দেশে রাজউক এর উন্নয়ন নিয়ন্ত্রণ শাখার পক্ষ থেকে ভবনসমূহ সরেজমিনে পরিদর্শন করা হয়। 

অন্যান্য ভবনের মধ্যে ভূমিকম্পে ক্ষতিগ্রস্থ বাড্ডার আলাতুন্নেসা স্কুল ও কলেজ ভবনটি পরিদর্শন করা হয়। উক্ত ভবনটি রাজউক কর্তৃক পূর্বেই ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করা হয়েছিল এবং দৃশ্যমান স্থানে সাইনবোর্ড স্থাপন করা হয়েছিল। ভূমিকম্পে ভবনটির আরও ক্ষতি সাধন হওয়ায় রাজউক কর্তৃক ভবনটি তাৎক্ষণিক সীলগালা করে বন্ধ করে দেওয়া হয়। এছাড়াও গুলশানে একটি ১০ তালা ভবনের কলামে ফাটল পরিলক্ষিত হওয়ায় কলামের উপর অবস্থিত সুইমিংপুলের পানি তাৎক্ষণিক অপসারণ করা হয়। 

এছাড়াও রাজধানীর টিকাটুলী, ওয়ারী মুগদা ওয়াসা রোড, কাফরুল, আগারগাঁও, কেরানীগঞ্জ ও রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল সহ বিভিন্ন ভবনে ফাটল দেখা দেওয়ার  তথ্যের ভিত্তিতে ভবনসমূহ পরিদর্শন করা হয় এবং ১৫ দিনের মধ্যে ভবনসমূহের DEA করে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ প্রদান করা হয়। 

ভূমিকম্পে ক্ষতিগ্রস্থ ভবনসমূহের অবস্থা পর্যালোচনার লক্ষ্যে আগামীকাল ২২ নভেম্বর, ২০২৫ রোজ সোমবার সকাল ১০.০০ ঘটিকায় রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ রিয়াজুল ইসলাম সহ রাজউক এর সংশ্লিষ্ট সকল কর্মকর্তাবৃন্দ আরমানিটোলায় রেলিঙ ভেঙে পড়া ভবন, বাড্ডার আলাতুন্নেসা স্কুল ও কলেজ সহ অন্যান্য ভবনসমূহ পরিদর্শন করবেন। 

এমএসএম / এমএসএম

অন্যায্যভাবে চাকরিচ্যুত ৫৬২ পুলিশ সদস্যের পুনর্বাহাল দ্রুত বাস্তবায়নের দাবি মানববন্ধন

স্বার্থান্বেষী মহলের অপপ্রচারের শিকার হচ্ছে জাতীয়তাবাদীর আদর্শের সৈনিক ওসি কামরুল হাসান

রাজধানীর ভাটারায় ভাঙ্গারী ব্যবসায়ীর কাছে মোটা অঙ্কের চাঁদা দাবী

উত্তরার ১১ নম্বর সেক্টরে ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন নারী-পুরুষ ও শিশু

১৫ বছরের সংসার ভেঙে পরকীয়া প্রেমিকের সঙ্গে চলে যাওয়ার অভিযোগ: ছাত্রদল নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলনে বিচারের দাবি

নৈতিকতার চরম অবক্ষয় চলছে, রাষ্ট্রের আদর্শ পরিবর্তন জরুরি: হেযবুত তওহীদের কর্মী সম্মেলনে ইমাম সেলিম

কামরাঙ্গীরচরে ২৫ পরিবারের বসতবাড়ি উচ্ছেদ করে স্কুল গঠন

ভাটারায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ: ৬ ঘণ্টার ব্যবধানে মামা-ভাগনির মৃত্যু

গুলশান এলাকায় পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে রাজউক ও গুলশান সোসাইটির যৌথ উদ্যোগে টাউন হল সভা অনুষ্ঠিত

মুসলিম উম্মাহর ঐক্য ও পেট্রো-ডলারের আধিপত্য ভাঙার নতুন বার্তা: ইনসাফ গার্ডের স্মরণসভা

জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ডে সম্মানিত জবির কৃতী শিক্ষার্থী কাওছার

আটাব নির্বাচন ঘিরে নতুন বিতর্ক, ভোটার তালিকা বাতিল ও পুনঃতফসিলের দাবিতে সংবাদ সম্মেলন

সাংবাদিক শফিকের মুক্তি না দিলে শাহবাগ থানা, ফায়ার সার্ভিস ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি