মাদক সন্ত্রাস প্রতিরোধে ঐক্যের ডাক, পরিবর্তনের অঙ্গীকার কামাল হোসেনের
ঢাকা-৫ আসনের জামায়াত মনোনীত প্রার্থী মোহাম্মদ কামাল হোসেন বলেছেন, দেশের জনগণকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোরগ্যাং–এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে।
শুক্রবার (২১ নভেম্বর) মাদক–সন্ত্রাসবিরোধী মিছিল ও নির্বাচনী গণসংযোগ পূর্ববর্তী সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।রাজধানীর ডেমরায় অনুষ্ঠিত হাওয়া নির্বাচনী গণসংযোগ ও মাদকবিরোধী মিছিলে কামাল হোসেন বলেন, ২০২৪ সালের আন্দোলনে যারা জীবন দিয়েছেন তাদের লক্ষ্য ছিল বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও মানবিক বাংলাদেশ গঠন করা।
তিনি বলেন, “১৮ কোটি মানুষের অধিকার আদায়, সন্ত্রাস–দুর্নীতি–লুটপাটের বিরুদ্ধে লড়াই এবং বিদেশে অর্থ পাচারে জড়িত লুটপাটতন্ত্রের অবসানই ছিল জুলাই যোদ্ধাদের লক্ষ্য।”কামাল হোসেন আরও বলেন, “বাংলাদেশের অর্থনীতি, রাজনীতি ও সামাজিক কাঠামোকে ব্যর্থ অবস্থা থেকে কার্যকর রাষ্ট্রে রূপান্তরিত করতে আমরা সংগ্রাম করেছি। আমরা রক্ত দিয়েছি, জেল খেটেছি, নির্যাতন সহ্য করেছি—এখন আর অতীতের অন্ধকারে ফিরে যেতে চাই না।”
তিনি মনে করেন, সৎ শাসন, আল্লাহর আইন ও যোগ্য নেতৃত্বের মাধ্যমে একটি “নতুন, সমৃদ্ধ ও ইনসাফের বাংলাদেশ” গড়ে তোলা সম্ভব।এ সময় তিনি জামায়াতের আমীর ড. শফিকুর রহমানের নেতৃত্বে ‘নতুন বাংলাদেশ’ গঠনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
ডেমরার মানুষের উদ্দেশে তিনি বলেন,“সব দলকে দেখেছি বারবার। এবার দাঁড়িপাল্লা। সব দল দেখা শেষ—জামায়াত ইসলামীর বাংলাদেশ।”
গণসংযোগ স্টাফ কোয়ার্টার থেকে শুরু হয়ে বড় ভাঙ্গা, পাড়া ডগাইসহ বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে ফার্মের মোড়ে গিয়ে শেষ হয়।
এমএসএম / এমএসএম
সিনিয়রদের টপকে তত্ত্বাবধায়ক প্রকৌশলীর চেয়ারে বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা তরিকুল!
জমকালো আয়োজনের মধ্যে দিয়ে বর্তমান সময়ের বাংলাদেশ’ পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
তুরাগে ৬,১০০ পিস ট্যাপেনটাডল ও বিয়ার-গাঁজাসহ ২ নারীসহ গ্রেপ্তার ৪
সেপ্টেম্বরেও ডিএমপির শ্রেষ্ঠ থানা মিরপুর মডেল, শ্রেষ্ঠ ওসি হাফিজুর রহমান
জমকালো আয়োজনে ‘বর্তমান সময়ের বাংলাদেশ’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
সাবেক এমপি সালাউদ্দিন আহমেদের মৃত্যুতে ডিএসসিসি প্রশাসক আবদুস সালামের শোক
একযোগে সকল নন-এমপিও প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন
নিটোরে মাংসপেশি ও হাড়ের টিউমার চিকিৎসায় ডেনোসুম্যাবের ভূমিকা নিয়ে সেমিনার
বিরোধী দলের প্রধানের বাসভবনে হামলার প্রতিবাদে জাপা মহাসচিব শামীম হায়দার পাটোয়ারীর হুঁশিয়ারি
রাজউকের অভিযান: কদমতলী ও শ্যামপুরে ৯ নির্মাণাধীন ভবনে ব্যবস্থা, জব্দ ৮ বৈদ্যুতিক মিটার
ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটি শীঘ্রই: আলোচনার শীর্ষে সাইফুল আলম নীরব
কেরানীগঞ্জে ব্যক্তিগত জমিকে সরকারি রাস্তা দেখিয়ে বাড়িঘর ভাঙচুর: কাঠগড়ায় বিএনপি নেতা