ডেমরায় সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামী প্রার্থীর মত মতবিনিময় সভা
রাজধানীর ডেমরায় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে ঢাকা-৫ আসন জামায়াতে ইসলামী। মহানগরী কর্মপরিষদ সদস্য ও ঢাকা-৫ নির্বাচনী এলাকার পরিচালক আব্দুস সালামের সভাপতিত্বে শনিবার দুপুরে স্টাফ কোয়াটার একটি চাইনিজ পার্টি সেন্টার অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওই আসন জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় মজলিসে সুরা সদস্য মোহাম্মদ কামাল হোসেন। ডিএসসিসির ৬৮ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর মনোনীত কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ আলীর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, ডিএসসিসির ৬৬ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর মনোনীত কাউন্সিলর প্রার্থী মির্জা হেলাল, জামায়াতে ইসলামীর ডেমরা মধ্য থানা সেক্রেটারি হাসান মুহাম্মদ শিভলী, অর্থ সম্পাদক মোঃ শরিফ হোসেন, ডিএসএসির ৬৮ নং ওয়ার্ডের পূর্ব সভাপতি রহমত উল্লাহ, সারুলিয়া বাজার শাখার সহ-সভাপতি ডা. মোহাম্মদ মোশারফ হোসেন ও সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দিন প্রমুখ।
এ সময় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, পলিটিক্যাল রিপোর্টার্স ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম, কালের কন্ঠের মো. আসাদুজ্জামান নূর, এটিএন নিউজের হাসান মজুমদার বাবলু, জি টিভির আশিকুর রহমান হান্নান, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নাহিদ কামাল, নিউজ ২৪ এর জাহাঙ্গীর আলম হানিফ, এশিয়ান টিভির মো. শহীদুল্লাহ গাজী, বিজয় টিভির শরিফ আহমেদ লিটন, দৈনিক জনকণ্ঠের মো. আসাদুল্লাহ প্রধান, কাল বেলার নুর আলম ভূঁইয়া আমার দেশ পত্রিকার মো. হারুন-অর-রশিদ, আমাদের সময়ের মো. মিজানুর রহমান, প্রতিদিনের সংবাদ এর মো. বশির আহমেদ,সকালের সময়ের সালে আহমেদ, প্রভাতের মোঃ হাবিবুর রহমান সহ ডেমরা ও আশপাশের এলাকার স্থানীয় সাংবাদিকবৃন্দরা।
প্রধান অতিথি মোহাম্মদ কামাল হোসেন বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৫ আসন থেকে আমি নির্বাচিত হলে নাগরিকদের কল্যাণে শতভাগ কাজ করবো ইনশাল্লাহ। এ আসনের বাসিন্দাদের শতভাগ অধিকার নিশ্চিত করা হবে। আর সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিতের লক্ষ্যে এবং জনগণের ভোটাধিকার নিশ্চিতের জন্য ইতিমধ্যে আমরা প্রতি আসনে কাজ শুরু করে দিয়েছি। বিশেষ করে ঢাকা ৫ আসন এলাকায় অবকাঠামোগত পরিকল্পিত উন্নয়ন সহ ওয়ার্ড ভিত্তিক সকল উন্নয়ন করা হবে। আর সুশৃংখল সমাজ ব্যবস্থায় সন্ত্রাস চাঁদাবাজি ও মাদক প্রতিরোধসহ প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করা হবে শক্ত হাতে।
এমএসএম / এমএসএম
কারাগারে থেকেও ডেমরায় মাদক সাম্রাজ্য নিয়ন্ত্রণ করছে খিলগাঁওয়ে গ্রেপ্তার হওয়া নাঈম
ডেমরায় থানা কৃষক দল নেতা মমিনকে মধ্যরাতে বাসায় এসে প্রাণনাশের হুমকি
এনবিআরের বাধ্যতামূলক অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের পূনর্বহালের দাবি
৬৪ জেলায় তরুণদের জন্য এআই প্রশিক্ষণ উদ্যোগ: দক্ষ জনশক্তি গড়ার নতুন দিগন্ত
ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন নেতৃত্বকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী ইউনিয়নের শুভেচ্ছা ও অভিনন্দন
মোহাম্মদপুরে সিটি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে হামলা, ড্যাবের তীব্র নিন্দা
আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
গার্মেন্টস আন্দোলনকারীদের উপর দমন পীড়নের তীব্র নিন্দা ও প্রতিবাদ জনিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।
নাহারের অর্থায়নে চট্টগ্রামের বাঁশখালীতে আশ্রয়হীন ২৮ পরিবারকে নতুন ঘর দিল ছওয়াব
খামারবাড়ি থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচর্যা কর্মসূচি
‘পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব নিতে হবে’
‘মাদক নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ডাটাবেজ তৈরী করতে হবে’: ব্যারিস্টার জিল্লুর রহমান