ডেমরায় জুলাই বিপ্লবে শহীদদের স্মরণে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন কর্মসূচি
ছাত্র-জনতার জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) অঞ্চল -০৮ এ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, জলাবদ্ধতা নিরসন, পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানের কর্মসূচি পালিত হয়েছে।
বুধবার (৩০ জুলাই) সকালে ডিএসসিসির অঞ্চল-৮ এর ৬৬ নং ওয়ার্ডের ডগাইর রুস্তম আলী স্কুল সংলগ্ন রাস্তা ও আশপাশের এলাকা হতে এ অভিযান পরিচালনা করা হয়। ধাপে ধাপে পরবর্তীতে অঞ্চল -০৮ এর সকল ওয়ার্ডে এই অভিযান পরিচালিত হয়।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন অঞ্চল -০৮ এর উপসচিব আক্তার উননেছা শিউলীর নির্দেশনায় এ সময় উপস্থিত ছিলেন , স্বাস্থ্য বিভাগের সহকারী কর্মকতা ডাঃ শিহাব ও ডিএসসিসির সহ-প্রধান বর্জ্যে কর্মকতা বিকাশ চন্দ্র দাস।
সকাল ৯ টায় শুরু হওয়া এই অভিযানে ডিএসসিসির অঞ্চল -০৮ এর শতাধিক কর্মী এবং স্থানীয় জনগণ অংশ নেন। পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে ড্রেন, নর্দমা ও ফুটপাতের ময়লা পরিষ্কার করা হয় এবং মশার ওষুধ ছিটানো হয়। পাশাপাশি জনসচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে স্থানীয় বাসিন্দাদের অংশগ্রহণে একটি শোভাযাত্রা বের হয়।
ডিএসসিসির বর্জ্যে কর্মকতা বিকাশ চন্দ্র দাস বলেন, জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ডেঙ্গু নিয়ন্ত্রণে বিশেষ মশক নিধন,জলাবদ্ধতার নিরসন ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা শুরু হয়েছে।জলাবদ্ধতা ও পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে সকলকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা রাখার জন্য পরামর্শ দেন।
পরিচ্ছন্নতা অভিযানে এসময় আরো ও উপস্থিত ছিলেন, দক্ষিণ সিটির ৬৬ ও ৬৭ নং ওয়ার্ড সচিব মিল্লাত হোসাইন,৬৮ নং ওয়ার্ডের সচিব সাইফুল ইসলাম, দক্ষিণ সিটির কর কর্মকতা মোঃ আনোয়ার হোসেন,ডগাইর রুস্তম আলী স্কুলের প্রধান শিক্ষক মজিবুর রহমান রতন,রেভিনিউ সুপারভাইজার লোকমান হোসেন, সাবেক ওয়ার্ড সচিব লিটু সাউদ, ৬৬ নং ওয়ার্ডের সিআই তাজেল ইসলাম, মশক সুপারভাইজার আবুল কালাম আজাদসহ স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি
মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)
উত্তরায় ১৮ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ২
পরিকল্পিত অপপ্রচার চালিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে: এডিসি শামীম
বায়তুল মোকাররমে শুরু মাসব্যাপী ইসলামী বইমেলা
রাজউকের মোবাইল কোর্টে ৪ ভবনে অভিযান, জব্দ ৪ বৈদ্যুতিক মিটার
ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা আবু তৈয়ব
উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু
লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ !
রাখি বাদ, আ: লীগের আইন সহায়ক কমিটিতে জামায়াত পরিবারের হিরণ!
উত্তরায় মাদকবিরোধী অভিযান: ১৩ হাজার ইয়াবাসহ আটক ২
ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা