ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

‎নকশার বহির্ভূত ব্যক্তিগত জমিতে অবৈধ সড়ক নির্মাণের অভিযোগে তুরাগে মানববন্ধন, আদালতে মামলা


এইচ এম মাহমুদ হাসান photo এইচ এম মাহমুদ হাসান
প্রকাশিত: ২৬-১-২০২৬ দুপুর ৩:৫০

‎রাজউক প্রণীত ড্যাপ (ডিটেইলড এরিয়া প্ল্যান) অনুমোদিত নকশার বাইরে গিয়ে ব্যক্তিমালিকানাধীন জমিতে অবৈধভাবে রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে রাজধানীর তুরাগ থানাধীন নলভোগ ধউর মৌজায়।
 এ ঘটনার প্রতিবাদে ভুক্তভোগী জমির মালিকরা মঙ্গলবার উত্তরা প্রেসক্লাব খালপাড় এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। একই সঙ্গে ন্যায়বিচারের দাবিতে তারা ঢাকা সিএমএম কোর্টে একটি মামলা দায়ের করেছেন।
‎‎ভুক্তভোগীদের অভিযোগ, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) কোনো ধরনের আনুষ্ঠানিক অনুমোদন ছাড়াই ওই এলাকায় প্রায় ৮০ মিটার সড়ক সম্প্রসারণ কার্যক্রম চালানো হচ্ছে। এতে ব্যক্তিমালিকানাধীন জমি জোরপূর্বক দখলের চেষ্টা করা হচ্ছে বলে তারা দাবি করেন।
‎অভিযোগে আরও বলা হয়, এই অনুমোদনহীন সড়ক নির্মাণ কার্যক্রমে লেফটেন্যান্ট কর্নেল মাহফিজ ও তার বাহিনীর সদস্য সিপিএল তৌহিদের নেতৃত্বে একটি দল সক্রিয়ভাবে সহায়তা করছে। ভুক্তভোগীদের ভাষ্যমতে, মোটা অঙ্কের অর্থের বিনিময়ে তারা স্বপ্রণোদিত হয়ে অবৈধভাবে রাস্তা নির্মাণে যুক্ত হয়েছেন।
‎‎জমির মালিকরা জানান, সিটি জরিপ (CS) অনুযায়ী উক্ত স্থানে কোনো রাস্তার অস্তিত্ব নেই।
‎‎কেবল আরএস জরিপের একটি অংশ দেখিয়ে—যেখানে ৮০ মিটার রাস্তার কোনো উল্লেখ নেই—ড্যাপ অনুমোদিত নকশার বাইরে গিয়ে একটি অতিরিক্ত রাস্তা নির্মাণের চেষ্টা চলছে। অথচ ড্যাপে অনুমোদিত ১০০ ফুট মূল সড়কের সঙ্গে যে সংযোগ সড়ক নির্ধারিত রয়েছে, তা অনুসরণ না করে নিয়ম বহির্ভূতভাবে নতুন রাস্তা নির্মাণে উদ্যোগ নেওয়া হয়েছে। অভিযোগ রয়েছে, এই কার্যক্রম পরিচালনা করছে ২৪ ইঞ্জিনিয়ারিং কোর—যার কোনো আইনি অনুমোদন নেই।
‎‎ভুক্তভোগীরা স্পষ্ট করে বলেন, তারা উন্নয়ন কার্যক্রমের বিরোধী নন। তবে জমি অধিগ্রহণ ছাড়া, কোনো ক্ষতিপূরণ প্রদান না করে ব্যক্তিমালিকানাধীন জমিতে রাস্তা নির্মাণ সম্পূর্ণ বেআইনি ও সংবিধানবিরোধী।
‎‎অভিযোগে আরও উল্লেখ করা হয়, প্রকল্প গ্রহণের আগে কোনো গণশুনানি অনুষ্ঠিত হয়নি। সংশ্লিষ্ট জমির মালিকদের কোনো নোটিশ বা লিখিত অবহিতকরণ দেওয়া হয়নি। এমনকি জমির মালিকানা যাচাই কিংবা আইন অনুযায়ী অধিগ্রহণের কোনো প্রক্রিয়াও অনুসরণ করা হয়নি।
‎‎ভুক্তভোগীরা জানান, বিষয়টি নিয়ে তারা ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও), প্রধান প্রকৌশলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন। পরে তাদের জোন-৬ কার্যালয়ে যোগাযোগ করতে বলা হয়। জোন-৬-এর নির্বাহী প্রকৌশলীর সঙ্গে সাক্ষাতে তিনি জানান, অতিরিক্ত ৮০ মিটার রাস্তা নির্মাণের বিষয়ে তাদের কাছে কোনো ধরনের অনুমোদন নেই এবং এ সংক্রান্ত কোনো লিখিত কাগজপত্রও পাওয়া যায়নি।
‎‎নির্বাহী প্রকৌশলী আরও জানান, এ ধরনের রাস্তা নির্মাণের ক্ষেত্রে জমি অধিগ্রহণ, জমির মালিকদের অবহিতকরণ এবং লিখিত নোটিশ প্রদান বাধ্যতামূলক—যা এ ক্ষেত্রে অনুসরণ করা হয়নি।
‎‎মানববন্ধনে জমির মালিকরা বলেন, ‎“আমরা চাই উন্নয়ন হোক, তবে তা হোক আইনের মধ্যে থেকে। নিয়ম অনুযায়ী জমি অধিগ্রহণ ও ন্যায্য ক্ষতিপূরণ দিয়ে রাস্তা নির্মাণ করা হলে আমরা সহযোগিতা করব। কিন্তু অবৈধভাবে কাজ হলে এতে সংশ্লিষ্ট প্রকৌশলীদের সুনাম ক্ষুণ্ন হবে।”
‎এ বিষয়ে অভিযোগকারী মুবিনুল ইসলাম মুবিন বলেন,
‎‎“২৪ ইঞ্জিনিয়ারিং কোরের সিপিএল তৌহিদ সাহেব আমাকে ফোন করে জানান, পিডি লেফটেন্যান্ট কর্নেল মাহফিজ সাহেব বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর পৌনে তিনটায় ঘটনাস্থলে উপস্থিত থেকে রাস্তার কাজ শুরু করবেন। বিষয়টি জানার পর আমি দেশবাসীকে অবহিত  করতে বাধ্য হয়েছি।”
‎‎ন্যায়বিচারের প্রত্যাশায় ভুক্তভোগীরা আদালতের পাশাপাশি গণমাধ্যমের মাধ্যমে বিষয়টি দেশবাসী ও সরকারের সর্বোচ্চ মহলের দৃষ্টি আকর্ষণের দাবি জানিয়েছেন।

Aminur / Aminur

দলিল লেখক ও সার্ভেয়ার নাছির উদ্দিন ভূইয়া প্রকাশ্যে গণ্যমান্য লোকজনের সামনেই ঢাকায় অবস্থানরত সাংবাদিককে মেরে ফেলার হুমকী দিলেন

রাজধানীর বাড্ডায় জমি দখল ও জীবননাশের হুমকি: বিএনপি নামধারী শাহিনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

ঢাকা উত্তর বিএনপির শীর্ষ নেতৃত্বে কারা, চলছে নানা হিসাব-নিকাশ

হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে বুড়িগঙ্গা নদীর তীরবর্তী এলাকা পরিদর্শন করলেন বিআইডব্লিউটিএ চেয়ারম্যান

তুরাগ থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার খুলনার ফুলতলা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক

উত্তরায় মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড

একাধিক মামলা-তদন্তের নথিতে নাম : শাহজালালের ডিডি নজরুলকে নিয়ে নানা প্রশ্ন

ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় মোঃ আইয়ুব আলী

অটোরিকশাচালক রাহুল হত্যার আড়াই বছর পর রহস্য উদঘাটন করল পিবিআই

আন্দোলন-সংগ্রাম ও ত্যাগী রাজনীতিতে মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় শিমুল আহমেদ

শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের নবনিযুক্ত পরিচালক ডা. মীর্জা গোলাম সারওয়ারকে ‘সকালের সময়’ পরিবারের শুভেচ্ছা

ডেঙ্গু প্রতিরোধে ড্যাবের সায়েন্টিফিক সেমিনার ও লিফলেট বিতরণ

বিমান ভবনে সাংবাদিক প্রবেশে দুই দিনের নিষেধাজ্ঞা, কারণ নিয়ে ধোঁয়াশা