ঢাকা শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

অননুমোদিত রেস্টুরেন্ট ও বার সিলগালা

গুলশান ও তেজগাঁও শিল্প এলাকায় রাজউকের মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান


সিনথিয়া পপি photo সিনথিয়া পপি
প্রকাশিত: ১৯-১-২০২৬ রাত ১০:২৯

 ১৯ জানুয়ারি, ২০২৬, রোজ সোমবার, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এর জোন ৪/২ এর আওতাধীন গুলশান ও তেজগাঁও শিল্প এলাকায় গড়ে ওঠা অবৈধ স্থাপনা অপসারণের লক্ষ্যে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ লিটন সরকারের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়। এসময় আবাসিক ভবনে অননুমোদিত অ-আবাসিক/বাণিজ্যিক  ব্যবহারের ফলে বেশ কিছু ভবনে রেস্টুরেন্ট, কফিশপ ও বার সিলগালা করা হয়। 

মোবাইল কোর্ট চলাকালে তেজগাঁও শিল্প এলাকার ০২ নাম্বার রোডে অবস্থিত শান্তি নিকেতনের রাস্তার মধ্যে নির্মিত দেয়াল ভেঙে অপসারণ করে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। এছাড়াও রাজউক অনুমোদিত নকশার ব্যত্যয় করে নির্মাণ কাজ চলমান থাকায় একটি ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং বৈদ্যুতিক মিটার জব্দ করা হয়। মোবাইল কোর্টে গুলশানের ০৩ নাম্বার রোডের ৯এ/১ এ অবস্থিত বাণিজ্যিক ভবনে অফিস ব্যবহারের অনুমতি নিয়ে অনুমোদনহীন Bugatee Paris কফি শপ, Cafe Celebrita Restaurant and Bar পরিচালনা করায় ভবনটি সিলগালা করা হয়। ভবনের ব্যত্যয় রোধে ও অননুমোদিত বাণিজ্যিক ব্যবহার বন্ধের লক্ষ্যে রাজউক এর নিয়মিত তদারকির অংশ হিসেবে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে। 

আজকের মোবাইল কোর্টে আরও উপস্থিত ছিলেন রাজউক এর সংশ্লিষ্ট জোনের অথরাইজড অফিসার, সহকারী অথরাইজড অফিসার,  প্রধান ইমারত পরিদর্শক, ইমারত পরিদর্শক সহ উচ্ছেদ কার্যক্রম সংশ্লিষ্ট রাজউক ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ।

এমএসএম / এমএসএম

নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি

মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)

উত্তরায় ১৮ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ২

পরিকল্পিত অপপ্রচার চালিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে: এডিসি শামীম

বায়তুল মোকাররমে শুরু মাসব্যাপী ইসলামী বইমেলা

রাজউকের মোবাইল কোর্টে ৪ ভবনে অভিযান, জব্দ ৪ বৈদ্যুতিক মিটার

ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা আবু তৈয়ব

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ !

রাখি বাদ, আ: লীগের আইন সহায়ক কমিটিতে জামায়াত পরিবারের হিরণ!

উত্তরায় মাদকবিরোধী অভিযান: ১৩ হাজার ইয়াবাসহ আটক ২

ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা

ড্যাবের উপদেষ্টা অধ্যাপক ডা. মতিউর রহমান মোল্লার ইন্তেকাল