রাজধানীর সায়েদাবাদে সেনাবাহিনীর বিশেষ অভিযান: অস্ত্র, মাদক ও বিপুল অর্থসহ ৬ জন আটক
বাংলাদেশ সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের অধীনস্থ একটি অভিযান দল গোপন তথ্যের ভিত্তিতে অদ্য ২৬ জানুয়ারি ২০২৬ তারিখ ভোর আনুমানিক ০৪.০০ ঘটিকায় রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল ও রেললাইন সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। বিশ্বস্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী অটো সজল এবং তার সহযোগী রাজু, ফারুক, জাহিদ, সজীব ও জনি এর বাসায় তল্লাশি চালানো হয়। অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, অস্ত্র, গোলাবারুদ, নগদ অর্থ এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে মূল অভিযুক্ত অটো সজল কোনোমতে পালিয়ে যেতে সক্ষম হলেও তার সহযোগী ও পরিবারের সদস্যসহ মোট ৬ জনকে আটক করা হয়। অটো সজলকে গ্রেফতারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। অভিযান চলাকালীন অটো সজলের বাসার ছাদ ও বিভিন্ন স্থান থেকে ২টি ৭.৬৫ মিমি বিদেশি অটোমেটিক পিস্তল, ৮ রাউন্ড তাজা এ্যামুনিশন, ৫,১০৮ পিস ইয়াবা ট্যাবলেট, ২৭০ পুরিয়া হেরোইন, ১৩টি দেশীয় ধারালো অস্ত্র, নগদ ৮,২৬,৪৩০/- টাকা, ৩টি ককটেল ও ককটেল তৈরির সামগ্রী, ২০টি মোবাইল ফোন এবং ২ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে জানা যায়, অটো সজল এর নেতৃত্বে একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে রাজধানীর সায়দাবাদ ও যাত্রাবাড়ী এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করার পাশাপাশি অস্ত্র ব্যবহার করে রাজধানীর বিভিন্ন এলাকায় অবৈধ মাদক সরবরাহ ও সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিল। অভিযানটি সম্পূর্ণ পেশাদারিত্ব ও সতর্কতার সঙ্গে পরিচালিত হয় এবং এতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আটককৃত ব্যক্তিবর্গ ও উদ্ধারকৃত মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে এবং মাদক ও সন্ত্রাসবিরোধী কার্যক্রমে ভবিষ্যতেও এ ধরনের সময়োপযোগী ও কার্যকর অভিযান অব্যাহত রাখবে।
এমএসএম / এমএসএম
অন্যায্যভাবে চাকরিচ্যুত ৫৬২ পুলিশ সদস্যের পুনর্বাহাল দ্রুত বাস্তবায়নের দাবি মানববন্ধন
স্বার্থান্বেষী মহলের অপপ্রচারের শিকার হচ্ছে জাতীয়তাবাদীর আদর্শের সৈনিক ওসি কামরুল হাসান
রাজধানীর ভাটারায় ভাঙ্গারী ব্যবসায়ীর কাছে মোটা অঙ্কের চাঁদা দাবী
উত্তরার ১১ নম্বর সেক্টরে ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন নারী-পুরুষ ও শিশু
১৫ বছরের সংসার ভেঙে পরকীয়া প্রেমিকের সঙ্গে চলে যাওয়ার অভিযোগ: ছাত্রদল নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলনে বিচারের দাবি
নৈতিকতার চরম অবক্ষয় চলছে, রাষ্ট্রের আদর্শ পরিবর্তন জরুরি: হেযবুত তওহীদের কর্মী সম্মেলনে ইমাম সেলিম
কামরাঙ্গীরচরে ২৫ পরিবারের বসতবাড়ি উচ্ছেদ করে স্কুল গঠন
ভাটারায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ: ৬ ঘণ্টার ব্যবধানে মামা-ভাগনির মৃত্যু
গুলশান এলাকায় পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে রাজউক ও গুলশান সোসাইটির যৌথ উদ্যোগে টাউন হল সভা অনুষ্ঠিত
মুসলিম উম্মাহর ঐক্য ও পেট্রো-ডলারের আধিপত্য ভাঙার নতুন বার্তা: ইনসাফ গার্ডের স্মরণসভা
জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ডে সম্মানিত জবির কৃতী শিক্ষার্থী কাওছার
আটাব নির্বাচন ঘিরে নতুন বিতর্ক, ভোটার তালিকা বাতিল ও পুনঃতফসিলের দাবিতে সংবাদ সম্মেলন