ঢাকা বৃহষ্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

গেন্ডারিয়ায় রাজউকের উচ্ছেদ অভিযান: নকশাবহির্ভূত অংশ ভাঙা, জরিমানা ও মিটার জব্দ


সিনথিয়া পপি photo সিনথিয়া পপি
প্রকাশিত: ২২-১-২০২৬ বিকাল ৬:৩৮

রাজধানীতে নকশাবহির্ভূত ভবন নির্মাণের বিরুদ্ধে অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। মঙ্গলবার (২১ জানুয়ারি ২০২৬) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত গেন্ডারিয়ার সতীশ সরকার রোড এলাকায় মোবাইল কোর্টের মাধ্যমে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দুইটি ভবনের নকশাবহির্ভূত অংশ ভেঙে ফেলা হয়। পাশাপাশি একটি ভবনকে ৫ লাখ টাকা জরিমানা করা হয় এবং দুইটি ভবন থেকে মোট দুইটি অবৈধ বিদ্যুৎ মিটার জব্দ করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহনাজ পারভীন। অভিযানে সহায়তা করেন রাজউক জোন–৭/১-এর অথরাইজড অফিসার ইঞ্জিনিয়ার মো. ইলিয়াস হোসাইন, সহকারী অথরাইজড অফিসার মো. মেহেদী হাসান শাকিল, প্রধান ইমারত পরিদর্শক বেলায়েত হোসেন ও মো. কামাল হোসেন, ইমারত পরিদর্শক মো. রাফিউল আলম, জয়নাল আবেদিন, মো. মাসুদ রানা  মো. শিহাবউদ্দিনসহ শামসুল ও  অন্যান্য কর্মকর্তারা। এ সময় ডিভিডিসি  কর্মকর্তাদের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।
অভিযানকালে দেখা যায়, অনেক ভবন মালিক রাজউকের অনুমোদিত নকশা অনুসরণ না করে এবং নকশার ব্যত্যয় ঘটিয়ে অবৈধভাবে নির্মাণকাজ চালাচ্ছেন। এতে নগরীর শৃঙ্খলা বিঘ্নিত হওয়ার পাশাপাশি জনসাধারণের নিরাপত্তা মারাত্মক ঝুঁকির মুখে পড়ছে। এসব অনিয়ম রোধে সংশ্লিষ্ট ভবন মালিকদের নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। একই সঙ্গে অনুমোদিত নকশা সংশ্লিষ্ট অথরাইজড অফিসারের কাছে দাখিল এবং নকশাবহির্ভূত অংশ নিজ দায়িত্বে অপসারণের জন্য ভবন মালিকদের কাছ থেকে ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা গ্রহণ করা হয়।
এ সময় সাংবাদিকদের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহনাজ পারভীন বলেন,
“রাজউকের অনুমোদিত নকশা ছাড়া কোনো ভবন নির্মাণ করা যাবে না। নকশার ব্যত্যয় ঘটিয়ে বা অবৈধভাবে কোনো স্থাপনা নির্মাণ করলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। নগরীর শৃঙ্খলা ও নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
রাজউক জোন–৭/১-এর অথরাইজড অফিসার ইঞ্জিনিয়ার মো. ইলিয়াস হোসাইন সাংবাদিকদের জানান,
 নকশাবহির্ভূত নির্মাণ ও নিয়মবহির্ভূত স্থাপনা প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। নগরবাসীর স্বার্থ রক্ষা এবং রাজধানীর আধুনিক পরিকল্পনা বাস্তবায়নে রাজউক ভবিষ্যতেও কঠোর অবস্থানে থাকবে।”

Aminur / Aminur

ইসলামিক ফাউন্ডেশনে পুনরায় জনসংযোগ কর্মকর্তা হিসেবে যোগদান করলেন কবি: সাংবাদিক বিল্লাল বিন কাশেম

এফডিসি লুটে খেতে চায় ডিজে সোহেল

বনানীতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট

‘জল তরঙ্গ’ প্রকল্পের উদ্বোধনের মাধ্যমে এমটিবি ফাউন্ডেশনের বিশ্ব পানি দিবস উদযাপন

ঢাকা দক্ষিণ ও পশ্চিম ভ্যাট কমিশনারেটে বহিরাগতদের দৌরাত্ম্য

বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ উদযাপন জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের

প্লাস্টিক পানির বোতল ব্যবহারে ফিরছে সচিবালয়

সরকারের ভাবমূর্তি যেন ক্ষুন্ন না হয় সেদিকে খেয়াল রাখবেনঃ হজ টিমের সদস্যদের প্রতি ধর্মমন্ত্রী

ভাইরাল অডিও, প্রশ্নবিদ্ধ ন্যায়বিচার: চাপে মাঠ প্রশাসন

কাছাইট ইসলামিয়া দাখিল মাদ্রাসায় মিলাদ মাহফিল ও পুরস্কার বিতরণী

যাত্রাবাড়ীতে রাজমিস্ত্রি কাজের পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে কলেজ ছাত্রীকে কুপিয়ে হত্যা

ন্যাশনাল রিপাবলিকান পার্টির শুভেচ্ছা

প্রবাসে স্বামীর মৃত্যু: মরদেহ গ্রহণে বাধা, ক্ষতিপূরণ আত্মসাতের অভিযোগ, অন্তঃসত্ত্বা স্ত্রীর আর্তনাদ