ঢাকা শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

উত্তরায় চালু হলো আধুনিক ‘কাজী ড্রাইভিং ট্রেনিং স্কুল


এইচ এম মাহমুদ হাসান photo এইচ এম মাহমুদ হাসান
প্রকাশিত: ২৪-১-২০২৬ রাত ৯:৬

রাজধানীর উত্তরা এলাকায় আধুনিক ও যুগোপযোগী ড্রাইভিং প্রশিক্ষণের নতুন অধ্যায় শুরু করেছে ‘কাজী ড্রাইভিং ট্রেনিং স্কুল’। উত্তরার ১৫ নম্বর সেক্টরে অবস্থিত প্রতিষ্ঠানটি সম্প্রতি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে।
দক্ষ, সচেতন ও সুশৃঙ্খল চালক তৈরির লক্ষ্যে প্রতিষ্ঠিত এই ড্রাইভিং স্কুলটির প্রতিষ্ঠাতা ও পরিচালক কাজী মেহেদী হাসান। তিনি বাংলাদেশ সরকার ও বিআরটিএ কর্তৃক অনুমোদিত (রেজি নং: ১২৯/২০১৯) একজন অভিজ্ঞ ড্রাইভিং প্রশিক্ষক ও উদ্যোক্তা।
প্রতিষ্ঠানটির পরিচালক কাজী মেহেদী হাসান জানান, শুধু গাড়ি চালানো শেখানোই তাদের লক্ষ্য নয়; বরং ট্রাফিক আইন মেনে নিরাপদ ও দায়িত্বশীলভাবে গাড়ি চালাতে সক্ষম আধুনিক মানসিকতার চালক তৈরি করাই তাদের মূল উদ্দেশ্য। এতে সড়ক দুর্ঘটনা কমাতে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
জানা গেছে, কাজী ড্রাইভিং ট্রেনিং স্কুলে আধুনিক প্রশিক্ষণ ব্যবস্থার পাশাপাশি বাস্তবভিত্তিক ড্রাইভিং পরিবেশ নিশ্চিত করা হয়েছে। এখানে অটো গিয়ার ও ম্যানুয়াল—উভয় ধরনের গাড়িতে প্রশিক্ষণের সুযোগ রয়েছে। পাশাপাশি সংকীর্ণ স্থানে নিখুঁত পার্কিং শেখানোর বিশেষ কৌশল, ইঞ্জিন ও গাড়ির প্রাথমিক মেকানিক্যাল জ্ঞান, ট্রাফিক আইন-কানুন বিষয়ে বিস্তারিত ধারণা এবং কম্পিউটারভিত্তিক আধুনিক প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।
এ ছাড়া নারীদের জন্য আলাদা ও নিরাপদ প্রশিক্ষণ ব্যবস্থা এবং বিদেশগামীদের জন্য স্বল্প সময়ের বিশেষ ড্রাইভিং কোর্স চালু রয়েছে। প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীদের সনদপত্র প্রদান করা হয়।
স্থানীয় বাসিন্দা ও প্রশিক্ষণার্থীরা জানান, উত্তরা এলাকায় এমন আধুনিক ড্রাইভিং ট্রেনিং স্কুল চালু হওয়ায় সাধারণ মানুষ উপকৃত হবে। দক্ষ চালক তৈরিতে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা মনে করছেন।

এমএসএম / এমএসএম

নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি

মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)

উত্তরায় ১৮ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ২

পরিকল্পিত অপপ্রচার চালিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে: এডিসি শামীম

বায়তুল মোকাররমে শুরু মাসব্যাপী ইসলামী বইমেলা

রাজউকের মোবাইল কোর্টে ৪ ভবনে অভিযান, জব্দ ৪ বৈদ্যুতিক মিটার

ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা আবু তৈয়ব

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ !

রাখি বাদ, আ: লীগের আইন সহায়ক কমিটিতে জামায়াত পরিবারের হিরণ!

উত্তরায় মাদকবিরোধী অভিযান: ১৩ হাজার ইয়াবাসহ আটক ২

ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা

ড্যাবের উপদেষ্টা অধ্যাপক ডা. মতিউর রহমান মোল্লার ইন্তেকাল