ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

এশিয়ান টিভির ১৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯-১-২০২৬ দুপুর ২:৮

দেশের অন্যতম স্যাটেলাইট চ্যানেল এশিয়ান টেলিভিশনের ১৩ তম প্রতিষ্ঠাবার্ষি️কী উদযাপন করা হয়েছে। গতকাল রবিবার প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান ও  এশিয়ান টেলিভিশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী খাঁন মুকুল, রূপায়ণ গ্রুপের কো- চেয়ারম্যান ও এশিয়ান টিভির পরিচালক মাহির আলী খাঁন রাতুল এবং এশিয়ান টিভির সিইও মো. জাহিদ ইবনে রশিদ। 

এ সময় রূপায়ণ গ্রুপের ভাইস চেয়ারম্যান আলী আকবর খাঁন রতন, এশিয়ান টিভির ডিএমডি সাজ্জাদ রশীদ পারভেজ, রূপায়ণ গ্রুপের  উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল আবুল কালাম আজাদ (অব.), আব্দুল গাফফার, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক দেশ রূপান্তরের সম্পাদক কামাল উদ্দিন সবুজ এবং বিশিষ্ট ব্যবসায়ী শরিফুল আজম চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। 

কেক কাটার আগে রূপায়ণ গ্রুপের কো- চেয়ারম্যান মাহির আলী খাঁন রাতুল বলেন,  রূপায়ণ গ্রুপ আবাসন ব্যবসায়ের পাশাপাশি তথ্য প্রযুক্তিকে গুরুত্ব দিচ্ছে। স্বাধীন তথ্য প্রবাহ নিশ্চিত করতে টেলিভিশন ও পত্রিকায় বিনিয়োগের পাশাপাশি দক্ষতার সঙ্গে মিডিয়া পরিচালনা করছে। 

এশিয়ান টিভি ও দৈনিক দেশ রুপান্তর এর বাস্তব উদাহরণ।  এসময় তিনি এশিয়ান টিভির সবাইকে আন্তরিকতার সঙ্গে বস্তুনিষ্ঠ সংবাদ এবং অনুষ্ঠান প্রচার অব্যাহত রাখার আহবান জানান। একই সঙ্গে ২০২৬ এশিয়ান টিভির অনুষ্ঠান ও নিউজ বিভাগকে অন্য উচ্চতায় নেয়া হবে বলেও উল্লেখ করেন তিনি। 

এশিয়ান টিভির সিইও জাহিদ ইবনে রশিদ বলেন, আগামী দিনে দর্শক প্রিয় নানা অনুষ্ঠন মালা এশিয়ান টিভির পর্দায় দেখতে পাবেন দর্শকরা। 

দৈনিক দেশ রূপান্তরের সম্পাদক কামাল উদ্দিন সবুজ বলেন, গণমাধ্যম স্বাধীন থাকলে দেশে গণতন্ত্র থাকে। আর গণতন্ত্র সব সরকারের জন্যই ভালো। তিনি বলেন, এশিয়ান টেলিভিশন অতীতের মত বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ ও জাতির কল্যানে কাজ করবে। 

প্রতিষ্ঠাবর্ষিকীতে দিনভর নানা অনুষ্ঠানমালায় সাজানো ছিল এশিয়ান টেলিভিশনের পর্দা।

এমএসএম / এমএসএম

উত্তরায় বিভিন্ন ব্র্যান্ডের ১৭ চোরাই বাইসাইকেলসহ গ্রেফতার-১

ফিটলিস্টভুক্ত প্রশিক্ষণে দ্বিতীয় মহালছড়ির ইউএনও শিবু দাশ

নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে দেশব্যাপী কর্মসূচির আহ্বান ইউট্যাবের

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চ্যানেল এস-এর রিপোর্টার সোহেল রানা শুভর ওপর সন্ত্রাসী হামলা-প্রাণনাশের হুমকি

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে সাংবাদিকের ওপর হামলা, প্রাণনাশের হুমকি

তেজগাঁওয়ে আ.লীগের নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

উত্তরা পশ্চিম থানায় জেলা মহিলা যুবলীগের সভাপতি গ্রেফতার

মালয়েশিয়ায় লুৎফুজ্জামান বাবরের মেরুদণ্ডে সফল অস্ত্রোপচার

উত্তরায় পৃথক অভিযানে আওয়ামী লীগ, কৃষক লীগ ও ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার

বর্ণাঢ্য আয়োজনে নবীন বরণ উদযাপন মোহাম্মদপুর মহিলা কলেজ প্রাঙ্গনে

যাত্রাবাড়ী থানা মহিলা দলের শিক্ষা বিষয়ক সম্পাদক শারমিন আক্তার রিতা বহিষ্কৃত

রাজধানীতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রদলের সতর্ক অবস্থান

অন্ধকার থেকে আলোর পথে ৩৫০ মানুষ, চোখে নতুন স্বপ্ন দেখার সুযোগ করে দিল ছওয়াব