নিটোরে বেগম খালেদা জিয়ার ভিত্তিপ্রস্তর পুনঃস্থাপন
জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর)-এ শেরে বাংলা নগরে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্থাপিত ভিত্তিপ্রস্তর পুনঃস্থাপন করা হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) সকালে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ভিত্তিপ্রস্তর পুনঃস্থাপন করেন ড্যাবের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক ডা. হারুণ আর রশিদ। এ সময় উপস্থিত ছিলেন ড্যাব কেন্দ্রীয় কমিটির মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিল, নিটোরের পরিচালক ও ড্যাব কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক ডা. মো. আবুল কেনান, ড্যাব নিটোর শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ডা. মো. শামসুল আলম এবং সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় ড্যাব এর যুগ্ন মহাসচিব উপ-পরিচালক প্রসাশন নিটোর ডা.শেখ মোহাম্মদ আতিকুর রহমান সুজন,এছাড়াও উপস্থিত ছিলেন।ড্যাবের সহ-সভাপতি ডা. এরফানুল হক সিদ্দিকী, ড্যাব কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সভাপতি ডা. রেজওয়ানুর রহমান সোহেল, ডা. রুস্তম আলী মধু সহ ড্যাবের অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তব্যে ড্যাবের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক ডা. হারুণ আর রশিদ বলেন, “বিগত স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করার লক্ষ্যে দেশের ইতিহাস বিকৃত করেছে এবং জাতীয়তাবাদী শক্তির অবদান মুছে ফেলার অপচেষ্টা চালিয়েছে। বিশেষ করে দেশের স্বাস্থ্য খাতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির অবদান আড়াল করার চেষ্টা করা হয়েছিল।তিনি আরও বলেন, “মহান আল্লাহর অশেষ রহমতে সেই অপচেষ্টা সফল হয়নি। আজ সত্য প্রতিষ্ঠিত হয়েছে এবং ইতিহাস তার নিজস্ব জায়গায় ফিরে এসেছে।
ড্যাব নেতৃবৃন্দ জানান, এই ভিত্তিপ্রস্তর পুনঃস্থাপন শুধু একটি স্থাপনা পুনরুদ্ধার নয়, বরং দেশের স্বাস্থ্যখাতে বিএনপির ঐতিহাসিক অবদানের স্বীকৃতি ও ইতিহাস পুনঃপ্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
Aminur / এমএসএম
নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি
মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)
উত্তরায় ১৮ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ২
পরিকল্পিত অপপ্রচার চালিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে: এডিসি শামীম
বায়তুল মোকাররমে শুরু মাসব্যাপী ইসলামী বইমেলা
রাজউকের মোবাইল কোর্টে ৪ ভবনে অভিযান, জব্দ ৪ বৈদ্যুতিক মিটার
ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা আবু তৈয়ব
উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু
লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ !
রাখি বাদ, আ: লীগের আইন সহায়ক কমিটিতে জামায়াত পরিবারের হিরণ!
উত্তরায় মাদকবিরোধী অভিযান: ১৩ হাজার ইয়াবাসহ আটক ২
ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা