ঢাকা শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

চাঁদার দাবিতে ব্যবসায়ীকে হত্যার হুমকি ডিএমপিতে অভিযোগ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯-১-২০২৬ বিকাল ৭:২

রাজধানীর গুলশানে অভিনব পন্থায় কুমিল্লার লালমাই এলাকার কতিপয় নারী পুরুষ কথিত ‘ ফোরস্টার গ্যাং গ্রুপ’ এর সহযোগিতায় ব্যবসায়ীদের জিম্মি করে মোটা অংকের টাকা চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেছে। আর অভিযোগে ঢাকা মহানগর পুলিশ কমিশনার দপ্তরে লিখিত অভিযোগ করা হয়েছে। 
অভিযোগে জানা গেছে, রাজধানীর ডেমরা এলাকার আবুল হাশেম এর চেলে মো. শাহ আলম রাজধানীর গুলশান এলাকায় ব্যবসা করে আসছেন।   অপরদিকে ফ্যাসিস্ট আওয়ামী লীগের অংগ সংগঠন কৃষক লীগের নেতা পরিচয়ধারী মো. ইকবাল হোসেন ওরফে ইবু নামে হত্যা, চাঁদাবাজিসহ সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগ রয়েছে। তার নামে রাজধানীর মিরপুর মডেল থানায় হত্যা মামলা রয়েছে। মামলা নম্বর-১১৭। আবার পল্টন থানায় পূর্নগ্রাফী আইনের মামলা নম্বর ৫ দায়ের করা আছে। তাছাড়া রাজধানীর মিরপুর মডেল থানার প্রতারণা মামল া নম্বর ৫৭/৬৬৭সহ অনেক অভিযোগ রয়েছে। 
ভুক্তভোগিরা জানান, তার বিরুদ্ধে নানা ধরণের প্রতারণা ছাড়াও তিনি কখনো পিলার ব্যবসায়ী, ডিবি পুলিশ, সিআইডি ছাড়াও নানা ধরণের পরিচয় দিয়ে বিভিন্ন ব্যবসায়ী ছাড়া লোকজনকে ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজি করে আসছিল। গত ৩ জানুয়ারি রাজধানীর গুলশানে ব্যবসায়ী আবুল হাশেম এর প্রতিষ্ঠানে কুমিল্লার লালমাই এলাকার কয়েকজন নারী ও পুলিশ গিয়ে তার পরিবারসহ তাকে অস্ত্রের মুখে জিম্মি করে হুমকি ধুমকি দিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। রাজধানীর মিরপুর এলাকায় একটি ফোরস্টার গ্রুপের সদস্যদের তিনি নিয়ন্ত্রণ করেন বলে ও বিভিন্ন লোকজনকে হুমকি দিয়ে আসছেন। এ ঘটনায় ভুক্তভোগি শাহ আলম গত ৬ জানুয়ারী ঢাকা মহানগর পুলিশ কমিশনারের দপ্তরের লিখিত অভিযোগ করেছেন। এ ব্যাপারে অভিযুক্ত মো. ইবকাল এর সেল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

এমএসএম / এমএসএম

নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি

মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)

উত্তরায় ১৮ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ২

পরিকল্পিত অপপ্রচার চালিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে: এডিসি শামীম

বায়তুল মোকাররমে শুরু মাসব্যাপী ইসলামী বইমেলা

রাজউকের মোবাইল কোর্টে ৪ ভবনে অভিযান, জব্দ ৪ বৈদ্যুতিক মিটার

ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা আবু তৈয়ব

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ !

রাখি বাদ, আ: লীগের আইন সহায়ক কমিটিতে জামায়াত পরিবারের হিরণ!

উত্তরায় মাদকবিরোধী অভিযান: ১৩ হাজার ইয়াবাসহ আটক ২

ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা

ড্যাবের উপদেষ্টা অধ্যাপক ডা. মতিউর রহমান মোল্লার ইন্তেকাল